ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

অ্যাকশন লুকে মিম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪৫:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০
  • ২৫৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বিদ্যা সিনহা মিম এখন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। খুব শিগগিরই মুক্তি পাবে তার অভিনীত ‘পরাণ’ সিনেমাটি। রায়হান রাফির পরিচালনায় এ ছবিতে তার লুক রোমান্টিক হলেও এবার ছোট পর্দায় অ্যাকশন লুকে হাজির হতে যাচ্ছেন এই লাক্সতারকা। গতকাল মিম বলেন, লাক্স-এর নতুন একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করছি। শনিবার এফডিসিতে এর কাজ শুরু হয়েছে। যেখানে আমাকে একজন সিনেমার নায়িকারূপেই দর্শকরা দেখতে পাবেন। এটি নির্দেশনা দিচ্ছেন সাবরিনা আইরিন। একটি ভিন্ন চিন্তা নিয়ে এ কাজটির নির্দেশনা দিচ্ছেন তিনি।

অ্যাকশন লুকে দর্শকরা এতে দেখতে পাবেন আমাকে। পুরো বিষয়টি এখন জানাতে চাই না। এখানে আমার কস্টিউম ডিজাইন করেছেন নিশি। সামনে এর বাকি কাজের শুটিং হবে। নতুন এই বিজ্ঞাপনচিত্রের কাজটি নিয়ে বেশ আশাবাদী বলেও জানিয়েছেন মিম। এর আগেও লাক্সের বেশকিছু বিজ্ঞাপনচিত্রে মিমকে দর্শকরা দেখেছেন। এদিকে এরইমধ্যে ‘পরাণ’ ছবির ডাবিং শেষ করতে যাচ্ছেন বলে জানালেন মিম। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও শরিফুল রাজ। একটি মফস্বল শহরের মিষ্টি প্রেমের গল্পের এ সিনেমায় দর্শকরা তাকে দেখতে পাবেন। এ ছবির বাইরে সামনে ‘ইত্তেফাক’ ছবির বাকি কাজ শেষ করবেন মিম। রায়হান রাফির পরিচালনায় এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন সিয়াম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

অ্যাকশন লুকে মিম

আপডেট টাইম : ০৮:৪৫:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০