ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

মিস্টার ইন্ডিয়া’-তে শাহরুখ, ক্ষুব্ধ সোনম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০
  • ৩০৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বলিউডের আইকনিক ‘মিস্টার ইন্ডিয়া’ ছবিতে অভিনয় করেছিলেন অনিল কাপুর ও শ্রীদেবী। বহুদিন  ধরেই ছবিটির রিমেকের পরিকল্পনা হয়েছে। এবার  সেটি বাস্তবায়ন করতে যাচ্ছেন পরিচালক আলী আব্বাস জাফর। মিস্টার ইন্ডিয়ার ট্রিলোজি নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণাও দিয়েছেন তিনি। তবে ছবিটির রিমেক হচ্ছে, তা জানেনই না অনিল কাপুর। কোনো খবর পাননি ছবিটির পরিচালক শেখর কাপুরও। অনিল কাপুরের কন্যা সোনম কাপুর দাবি করেছেন, ছবির রিমেকের ব্যাপারে পরিচালক আলি আব্বাস জাফর অফিসিয়ালি কিছুই জানাননি তাদের। শনিবার ইনস্টাগ্রামে একটি পোস্টে সোনম লেখেন, অনেকেই আমাকে ‘মিস্টার ইন্ডিয়া’র রিমেক সম্পর্কে জিজ্ঞাসা করছেন।

আমার বাবা জানতেনও না এ রকম একটি ছবি বানানোর কথা চলছে। এই খবর যদি সত্য হয়, তবে তা বাবার জন্য খুবই অশ্রদ্ধার। এমনকি শেখর আঙ্কেলকেও কিছু জানানো হয়নি। বাবার বহু পরিশ্রমের ফসল ওই ছবি। তার খুব কাছের। অর্থের থেকেও দামি। ইটস আ পার্ট অব হিজ লেগাসি। দিন কয়েক আগে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ কওে শেখর কাপুর লিখেছিলেন, কেউ একবার জিজ্ঞাসা করারও প্রয়োজন মনে করল না। অনুমতি ছাড়া চরিত্র, গল্প ব্যবহার করতে তারা পারেন না। শোনা যায়, ‘মিস্টার ইন্ডিয়ার’ রিমেক দিয়েই কামব্যাক করতে চলেছেন শাহরুখ খান। থাকবেন রণবীর সিংও। যদিও আলি আব্বাস জানান, এখনও পর্যন্ত কাস্টিং চুড়ান্ত করেননি তিনি। চিত্রনাট্যের কাজ শেষ হলে অভিনয়শিল্পী চূড়ান্ত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মিস্টার ইন্ডিয়া’-তে শাহরুখ, ক্ষুব্ধ সোনম

আপডেট টাইম : ০২:৪৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০