ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফোনে ভক্তদের সঙ্গে কথা বলবেন অপু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৮:১৬ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০
  • ২৮৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢালিউড কুইন অপু বিশ্বাস এক যুগেরও বেশি সময় অভিনয়ে মুগ্ধতা ছড়িয়েছেন। উপহার দিয়েছে ব্যবসাসফল সিনেমা। হয়েছেন সিনেমাপ্রেমী দর্শকদের কাছে সেরা অভিনেত্রী। আকাশচুম্বী জনপ্রিয় এ নায়িকার ভক্ত সংখ্যাও কম নয়। আর তার ভক্তরা চান সরাসরি অপুর সঙ্গে কথা বলতে, আড্ডা দিতে।

কিন্তু সেই সুযোগ তেমন একটা হয়ে ওঠে না। এবার এলো সেই সুবর্ণ সুযোগ। জনপ্রিয় এ তারকার সঙ্গে মুঠোফোনে কথা বলতে, আড্ডা দিতে ও তাকে কোনো প্রশ্ন করার থাকলে সেটিও জানা যাবে তার কাছ থেকেই। আজ রাত ৮টায় যে কোনো বাংলালিংক থেকে ২২২৮৮ নম্বরে কল করলেই এ অভিনেত্রীর সঙ্গে কথা বলা যাবে।

এ বিষয়ে অপু বিশ্বাস বলেন, বাংলালিংক ও লাইভ এন্টারটেইনমেন্ট দর্শকদের সঙ্গে আড্ডা দেয়ার দারুণ সুযোগ করে দিয়েছে। ঠিক রাত ৮টায় আমি থাকছি বাংলালিংক স্টার জোন সার্ভিসে, থাকবো শুধু দর্শকের সঙ্গে আড্ডা দিতে। আমি থাকবো আপনাদের অপেক্ষায়।

এদিকে অপু অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এই সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফোনে ভক্তদের সঙ্গে কথা বলবেন অপু

আপডেট টাইম : ০২:২৮:১৬ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০