ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

দ্রুতই বিয়েটা সেরে ফেলতে চাই: শাকিব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৪:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০
  • ২৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ বিনোদন পাড়ায় অনেক গুঞ্জনই মাথাচাড়া দিয়ে উঠে। মাঝে মাঝে সেগুলো সত্য হয় আবার কখনোবা গুঞ্জনই রয়ে যায়। বিশেষ করে অভিনেতা-অভিনেত্রীদের সম্পর্কগুলো প্রথমে কেবলই গুঞ্জন বলে উড়িয়ে দিলেও পরবর্তী সময়ে পরিণতি নিতে দেখা গেছে।

এদিকে, সুপাস্টার শাকিব খানকে জড়িয়ে চিত্রনায়িকা শবনম বুবলিকে নিয়ে গত কয়েকদিন ধরে মিডিয়াপাড়ায় চলছে নানা গুঞ্জন। অবশেষে সেই সব গুঞ্জন এবং বিয়ে নিয়ে দেশিয় গণমাধ্যমে মুখ খুলেছেন শাকিব খান।

শাকিব খান বলেন, আর তো চুপ থাকা যায় না, এত গুঞ্জন আর কানাঘুষা না করে যদি সাহস থাকে সামনে এসে প্রমাণ দেখাক। দুই দিন পর পর আমাকে ঘিরে নানা অপপ্রচার চালিয়ে আমার স্টারডাম ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে, আমাকে নিঃশেষ করার ষড়যন্ত্র অনেক হয়েছে, আর কত?

বুবলির প্রেগনেট, লোকচক্ষুর আড়ালে চলে যাওয়া এমন খবর প্রকাশের প্রসঙ্গে শাকিব খান বলেন, আপনারা আমাকে কেন জিজ্ঞেস করছেন, বুবলীর কাছে যান, সেই আপনাদের ভালো বলতে পারবে। সে তো নিজের বাসায়ই আছে।

অপু বিশ্বাসের সঙ্গে শাকিবের যেমন ঘটনা ঘটেছিলো বুবলির সঙ্গে কি একই ঘটনার আবারো পুনরাবৃত্তি হবে এমন প্রশ্নের জবাবে শাকিব বলেন- প্রশ্নই ওঠে না, বুবলি শিক্ষিত মেয়ে, তার পরিবারও শিক্ষিত এবং সম্ভ্রান্ত। সে অপুর মতো কোনো ভুল করবে না। বুবলি আমার ভালো বন্ধু এবং কো-আর্টিস্ট ছাড়া আর কিছুই নয়। আসলে আমার স্টারডাম যখনই শুরু হয়েছে তখন থেকেই কিছু ঈর্ষাপরায়ণ মানুষ আমার ক্যারিয়ার ধ্বংস করার জন্য ওঠে পড়ে লেগেছে। বারবার আমাকে ঘিরে নানা ইস্যু তৈরি করে ক্যারিয়ার ধ্বংস করতে চায়। যা কোনো দিন পারেনি, পারবেও না।

শাকিব খান বলেন, অপু বিশ্বাসের সঙ্গে আমার সম্পর্ক একটি আবেগতাড়িত দুর্ঘটনা ছাড়া আর কিছুই ছিল না। একসঙ্গে কাজ করতে গিয়ে তাকে চিনতে ভুল করেছিলাম, আর ভুল করতে চাই না। এখন আমার ধ্যান-জ্ঞান ফিল্মি ক্যারিয়ার এবং সুন্দর সাজানো-গোছানো একটি সংসার। আমার পরিবার থেকে অনেক দিন ধরেই বিয়ের জন্য পাত্রী দেখা হচ্ছে।

বিয়ের জন্য কেমন পাত্রী পছন্দ এমন প্রশ্নের জবাবে শাকিব খান বলেন, মিডিয়ার কোনো মেয়েকে বিয়ে করব না। এমন মেয়েকে বিয়ে করব যে হবে পরহেজগার, সংসারী এবং স্বামীভক্ত। সারাদিন কাজ শেষে যখন ক্লান্ত হয়ে বাসায় ফিরব তখন আমার স্ত্রী গল্প করে সব ক্লান্তি দূর করে দেবে। পৃথিবীতে মানুষ আসে দুই দিনের জন্য, সে যদি পূর্ণ শান্তি নিয়ে ফিরে যেতে না পারে তাহলে তার জন্মই বৃথা।

কোন এক প্রযোজক বলেছে বুবলিকে আমেরিকা যাওয়ার জন্য ২২ হাজার ডলার দিয়েছেন এমন প্রশ্নের জবাবে শাকিব খান রেগে গিয়ে বলেন, আরে ভাই আমিও শুনছি, কিন্তু সেই প্রযোজকটা কে? আমি কি তাকে দিয়ে টাকা দিয়েছিলাম, নাকি টাকা দেয়ার সময় সে উপস্থিত ছিল? যদি নাই হয় তাহলে তাকে বলব, প্রমাণ দেখাও, না হলে মিথ্যা রটনার অপরাধে তোমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।

বিয়েটা কবে করছেন? জবাবে মুচকি হাসি দিয়ে ঢাকাইয়া ছবির নায়ক বলেন- আর দেরি করব না, দ্রুতই বিয়েটা সেরে ফেলতে চাই। সম্ভব হলে এ বছরই বিয়েটা করে ফেলব, না হলে দুষ্টু মানুষের যন্ত্রণায় দেখা যাবে বিয়েটাও আর করা যাবে না। আমি সবাইকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আমি সুপারস্টার শাকিব খান, কোনো অপপ্রচার আমার স্টারডামকে থামাতে পারবে না। এসবকে আমি পাত্তাও দিই না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

দ্রুতই বিয়েটা সেরে ফেলতে চাই: শাকিব

আপডেট টাইম : ১০:১৪:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০