ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

এবার ধারাবাহিক নাটকে নাম লিখিয়েছেন অপর্ণা ঘোষ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০
  • ২৮৯ বার

হাওর বার্তা ডেস্কঃ চলতি সময়ে টিভি নাটকের জনপ্রিয় শিল্পী নুসরাত ইমরোজ তিশা, সজল, তানজিন তিশাসহ অনেকেই  ধারাবাহিক নাটকে নেই। এদিকে সম্প্রতি অভিনেত্রী অহনাও টিভি ধারাবাহিকে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন। এবার তাদের তালিকায় নাম লিখিয়েছেন অপর্ণা ঘোষ। আরটিভিতে প্রচার হচ্ছে এ অভিনেত্রীর ‘তোলপাড়’ শিরোনামের একটি ধারাবাহিক নাটক। এর বাইরে কোনো ধারাবাহিকে কাজ করছেন না বলে জানান তিনি। নতুন ধারাবাহিকে কাজ করার জন্য এ সময়ে তার আগ্রহ নেই বলেও মন্তব্য করেন। তার ভাষ্য, টিভি ধারাবাহিকের গল্প নিয়ে আমি কোনোভাবেই এখন সন্তুষ্ট না। সাম্প্রতিক সময়ে যে সব ধারাবাহিকে প্রস্তাব পেয়েছি সেগুলোতে আমার জন্য নতুনত্বের কিছু পাইনি।

যার কারণে নতুন কোনো ধারাবাহিকে আমার কাজ করা হচ্ছে না। আমার ক্যারিয়ারের লম্বা একটা সময় পার করেছি। এরমধ্যে এখন যে ধরনের চরিত্রে কাজ হচ্ছে এগুলো আমার করা হয়েছে। নতুন শিল্পীদের জন্য এসব চরিত্র নতুন। এদিকে টিভি নাটকের বাইরে এ অভিনেত্রীর হাতে ‘ ‘অন্ত্যেষ্টিক্রিয়া’ শিরোনামের একটি চলচ্চিত্র আছে। মুক্তিযুদ্ধভিত্তিক সরকারি অনুদানের এই ছবিটি পরিচালনা করছেন হোসনে মোবারক রুমি। গেল নভেম্বরে অপর্ণা এটির শুটিং শুরু করেছেন। প্রসঙ্গত, এ অভিনেত্রীকে সর্বশেষ দেখা গেছে ফাখরুল আরেফিন খানের ‘গণ্ডি’ চলচ্চিত্রে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

এবার ধারাবাহিক নাটকে নাম লিখিয়েছেন অপর্ণা ঘোষ

আপডেট টাইম : ০৯:৩১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০