ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শাকিবকে জড়িয়ে গুঞ্জনে যা বললেন বুবলীর বোন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০
  • ৩৭৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে জড়িয়ে চিত্রনায়িকা শবনম বুবলীর নতুন গুঞ্জনে মাতোয়ারা সিনেমহল।

বুবলীর হঠাৎই সিনেপাড়া থেকে অদৃশ্য হয়ে যাওয়ার পরই গুঞ্জন চলছে, অপু বিশ্বাসের পথেই হাঁটছেন তিনি। শাকিব খানের সঙ্গে গোপনে সংসার পেতেছেন বুবলী। ২৫ হাজার মার্কিন ডলার দিয়ে বুবলীকে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছেন শাকিব খান।

বিষয়টিকে সামনে রেখে বেশ কয়েকটি গণমাধ্যম প্রশ্ন তোলে, বুবলি এখন কোথায়? কেননা ‘বীর’ সিনেমা মুক্তির আগে ঢাকা ক্লাবে আয়োজিত প্রেসমিটে আসেননি বুবলী।

এ বিষয়ে এখন পর্যন্ত বুবলীর থেকে কোনো জবাব না আসলেও এবার মুখ খুলেছেন বুবলীর বোন সঙ্গীত শিল্পী নাজনীন মিমি। বুবলী এখন কোথায় তাও জানালেন তিনি।

বুবলী যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন বলে জানান তিনি।

তবে গুঞ্জনে কান দিতে বারণ করে নাজনীন মিমি বলেন, ‘ বুবলী এখন দেশে নেই, বর্তমানে আমেরিকায় আছে। আমেরিকা থেকে লন্ডন হয়ে ওর দেশে ফেরার কথা রয়েছে। বুবলীর এই বিদেশ ভ্রমণের সঙ্গে শাকিব খানকে জড়ানো অনুচিত। তিনি যুক্তরাষ্ট্রে ঘুরতে গেছেন। কারো সংসার পাততে নয়।’

তিনি বলেন, ‘সম্প্রতি সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছি আমি। সিঙ্গাপুর যাওয়ার আগে বুবলী আমাকে আমেরিকায় যাওয়ার কথা বলেছিল। ’

তিনি যোগ করেন, ‘বুবলীর আমেরিকা যাওয়াকে পূঁজি করে বিভিন্ন মিডিয়া নানা রঙ মাখানোর সংবাদ প্রকাশ হচ্ছে। এগুলো ঠিক নয়। ’

শাকিবের সঙ্গে বুবলীর প্রেম রয়েছে কিনা সে প্রশ্নে নাজনীন বলেন, ‘যদি দুজনের মধ্যে কোনো সম্পর্ক থাকে, তবে সেটা ওরা দুজনই সবাইকে জানাবে। পরিবারের লোক হিসেবে আমরা অবশ্যই জানব। অথচ মিডিয়াই আগে থেকে সব জেনে গেল?’

শাকিব-বুবলীর বিয়ে এবং বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন প্রসঙ্গে এই কণ্ঠশিল্পী বলেন, ‘মানুষ যেসব কথা রাটাচ্ছে এগুলো সত্য নয়।’

প্রসঙ্গত শাকিবের হাত ধরেই চলচ্চিত্রে এসেছেন শবনম বুবলী। ২০১৬ সালে মুক্তি পায় এই জুটির প্রথম দুই ছবি ‘বসগিরি’ ও ‘শুটার’। শাকিবের সঙ্গে জুটি বেঁধে বুবলী মোট ৯টি ছবিতে অভিনয় করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শাকিবকে জড়িয়ে গুঞ্জনে যা বললেন বুবলীর বোন

আপডেট টাইম : ০৭:০৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০