ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের দুই হলে প্রসেনজিৎ-জয়ার ‘রবিবার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০
  • ৩২২ বার

হাওর বার্তা ডেস্কঃ কলকাতার জনপ্রিয় নায়ক প্রসেনজিতের সঙ্গে বাংলাদেশের জয়া আহসানের প্রথম সিনেমা ‘রবিবার’। অতনু ঘোষ পরিচালিত সিনেমাটি কলকাতার সিনেমা হলে মুক্তি পেয়েছিল গত ২৭ ডিসেম্বর।

নতুন খবর হলো- আজ ২১ ফেব্রুয়ারি বাংলাদেশের দুটি সিনেমা হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। সাফটা চুক্তির মাধ্যমে এটি বাংলাদেশে আমদানি করেছে অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট। সিনেমাটি শেরপুর ও কক্সবাজারে মুক্তি পেয়েছে।

প্রতিষ্ঠানটির কর্ণধার অনন্য মামুন বলেন, ‘রবিবার’ আগেই মুক্তির পরিকল্পনা ছিল আমাদের। কিন্তু সেন্সর থেকে ছবিটির ছাড়পত্র পেয়েছি ১৯ ফেব্রুয়ারি। এরপর ২১ ফেব্রুয়ারি মুক্তির জন্য আবেদন করি। মুক্তির অনুমতি পাওয়ার পর শুধু ঢাকার বাইরে মুক্তি দেয়া হয়েছে সিনেমাটি। ২৮ ফেব্রুয়ারি থেকে বড় পরিসরে বেশি সিনেমা হলে মুক্তি দেয়া হবে সিনেমাটি।’

সম্পর্কের গল্প নিয়ে আবেগ ও থ্রিলার মিলিয়ে তৈরি হয়েছে ‘রবিবার’। যেখানে দেখা যাবে জয়া-প্রসেনজিতের একটা সম্পর্ক ছিল। কিন্তু সেটা ভেঙে যায়। একত্রে হন না তারা। হঠাৎ একদিন রবিবারে তাদের দেখা হয়। ঘটতে থাকে অনুভূতির নানা ঘটনা।

সিনেমাটিতে প্রসেনজিৎ অভিনয় করেছেন অসীমাভর চরিত্রে আর জয়ার চরিত্রের নাম সায়নী। এটি প্রযোজনা করেছে ইকো এন্টারটেইনমেন্ট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের দুই হলে প্রসেনজিৎ-জয়ার ‘রবিবার

আপডেট টাইম : ০৪:১২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০