ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

তেলেগু সিনেমায় সাঈ মাঞ্জরেকর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০
  • ৩১৪ বার

হাওর বার্তা ডেস্কঃ অভিনেতা-নির্মাতা মহেশ মাঞ্জরেকরের মেয়ে সাঈ। সালমান খানের দাবাং-থ্রি সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছেন। এবার তেলেগু সিনেমায় দেখা যাবে তাকে।

শোনা যাচ্ছে, অভিনেতা বরুণ তেজের পরবর্তী সিনেমায় অভিনয় করবেন সাঈ মাঞ্জরেকর। এই সিনেমা পরিচালনা করবেন কিরণ-কোরাপতি।

এ প্রসঙ্গে একটি সূত্র জানিয়েছে, নির্মাতারা সম্প্রতি সাঈকে চিত্রনাট্য শুনিয়েছেন। চরিত্রটি তার পছন্দও হয়েছে। তার বাবাও ভারতের দক্ষিণী সিনেমায় অভিনয় করেছেন। সাঈ মনে করছেন এটি তার জন্য একটি বড় সুযোগ। যদিও তিনি এখনো চুক্তিপত্রে স্বাক্ষর করেননি।

দাবাং-থ্রি সিনেমায় সাঈয়ের চরিত্রের নাম খুশি। যুবক বয়সে সালমানের প্রেমিকার চরিত্রে অভিনয় করেন তিনি। অভিনয়ের জন্য প্রশংসাও কুড়িয়েছেন মহেশ কন্যা।

মুক্তির আগে থেকেই আলোচনায় ছিল দাবাং-থ্রি। সুপারস্টার সালমান খানের সিনেমা হওয়ায় তা নিয়ে ভক্তদের মধ্যে ছিল বাড়তি উন্মাদনা। তবে মুক্তির পর প্রথম দিনে বক্স অফিসে ১৪.৫০ কোটি রুপি আয় করে এই সিনেমা। শেষ খবর পাওয়া পর্যন্ত বিশ্বব্যাপী এর আয় ২৩০.৯৩ কোটি রুপি, যা গত বছর মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে আয়ের দিক থেকে নবম।

দাবাংথ্রি পরিচালনা করেছেন প্রভুদেবা। সালমান-সাঈ ছাড়াও এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেন— আরবাজ খান, সুদীপ, সোনাক্ষী সিনহা, প্রমোদ খান্না, ডিম্পল কাপাডিয়া প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

তেলেগু সিনেমায় সাঈ মাঞ্জরেকর

আপডেট টাইম : ০৩:৩৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০