ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

বিরতির পর এস আই টুটুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০
  • ৩২০ বার

হাওর বার্তা ডেস্কঃ এস আই টুটুল। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী। গুণী এই সংগীত পরিচালক যুক্ত ছিলেন দেশের  শীর্ষস্থানীয় ব্যান্ড এলআরবির সঙ্গে। এলআরবি ছাড়ার পর অনেক দিন একক ক্যারিয়ার নিয়ে পথ চলেছেন সংগীতশিল্পী এস আই টুটুল। এরপর নিজেই গড়ে তোলেন ব্যান্ড ‘ফেস টু ফেস’। এই ব্যান্ড থেকে ‘ধ্রুবতারা’ নামে একটি অ্যালবামও প্রকাশিত হয়। এক সময় ব্যান্ডের নাম ‘ফেস টু ফেস’ বদলে হয়ে যায় ‘ধ্রুবতারা’। এই ব্যান্ড নিয়ে এস আই টুটুল ২০০৮ সালে প্রকাশ করেন ‘দুঃখপোকা’ অ্যালবাম। এরপর লম্বা বিরতি। দেশ-বিদেশে স্টেজ শো, চলচ্চিত্র আর অডিওতে গানের সংগীত পরিচালনা করেছেন।  দীর্ঘ বিরতির পর এই শিল্পী এবার শ্রোতা-দর্শকদের জন্য নিয়ে আসছেন নিজের কণ্ঠে নতুন গান, তিতাস কাজি ফিচারিং ‘মেঘ বিবাগী হলে’। সেই সঙ্গে গানের ভিডিও। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

সাদাফ হাসনাইন মানজুরের কাব্য কথায় গানটির কম্পোজিশন করেছেন তিতাস কাজি আর সংগীতায়োজনে ছিলেন মীর মাসুম। ফ্লোরিডা, লন্ডন ও ঢাকার মনোরম লোকেশনে চিত্রায়ণ করে গানটির ভিডিও পরিচালনা করেছেন জিএমসি সোহান। পুরো ভিডিও জুড়েই আছেন এস আই টুটুল। নিজের নতুন গান প্রসঙ্গে এস আই টুটুল জানালেন ‘দীর্ঘ বিরতির পর গাইলাম। ‘মেঘ বিবাগী হলে’ গীতিকবিতাটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে, মন ছুঁয়ে গেছে। গানটির সুর ভীষণ মিষ্টি। গানটি গাইতে খুব ভালো লেগেছে। আমার বিশ্বাস গানটি প্রকাশের পর শ্রোতা দর্শকেরও অবশ্যই ভালো লাগবে।’ ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, ২২ ফেব্রুয়ারি তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে ‘মেঘ বিবাগী হলে’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক, বাংলালিংক ভাইব এবং রবি স্প্যাসশে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বিরতির পর এস আই টুটুল

আপডেট টাইম : ১০:০১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০