ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

র‌্যাপ গায়ক পপ স্মোককে গুলি করে হত্যা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪৩:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০
  • ২৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে র‌্যাপ সঙ্গীতশিল্পী ও গীতিকার বাশার বারাকাহ জ্যাকসনকে গুলি করে হত্যা করা হয়েছে। যিনি পপ স্মোক নামেই বেশি পরিচিত ছিলেন। লস অ্যাঞ্জেলসের পুলিশ রেডিও ওয়ান নিউজবিটকে জানিয়েছে, বাসায় ডাকাতিকালে একজন তাকে গুলি করে। পরে তাকে মৃত ঘোষণা করা হয়। তবে হত্যাকারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এটি ডাকাতির ঘটনা উল্লেখ করে পুলিশ জানিয়েছে, একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে তাকে মৃত ঘোষণা করা হয়। কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, অজ্ঞাত সংখ্যক সন্দেহভাজন পশ্চিম হলিউডের একটি এলাকায় প্রবেশ করেছে।

পুলিশ স্থানীয় সময় বুধবার বিকেল ৪টা ৫৫ মিনিটে ডাকাতির বিষয়ে ফোন পায় এবং এর ছয় মিনিট পর ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে তারা বলছে, এ ঘটনায় কাউকে চিহ্নিত করা যায়নি এবং গ্রেফতারও করা হয়নি।

মাত্র এক সপ্তাহে আগেই পপ স্মোক ওয়ানএক্সট্রা-তে ডিজে টার্গেট শোতে অংশ নিয়েছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি জায়গায় তার পারফর্ম করার কথা ছিল। এছাড়া আগামী এপ্রিলে লন্ডন, ম্যানচেস্টার ও বার্মিংহামে পারফর্ম করতে যুক্তরাজ্যে যাওয়ার কথা ছিল।

১৯৯৯ সালের ২০ জুলাই নিউইয়র্কের ব্রুকলিনে জ্যামাইকান মা এবং পানামানিয়ান বাবার ঘরে বাশার বারাকাহ জ্যাকসনের জন্ম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

র‌্যাপ গায়ক পপ স্মোককে গুলি করে হত্যা

আপডেট টাইম : ০৮:৪৩:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০