ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

নতুন বছরে নির্মল বিনোদন দিবেন তিশা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০১৫
  • ৩৩৮ বার

এ বছরেই দু’টি বাণিজ্যিক ছবি নিয়ে রূপালী পর্দায় হাজির হচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। অ্যাকশন-রোমান্টিক ঘরানার ছবি দুটিতে তাকে ভিন্ন ভিন্ন রূপে দেখা যাবে। এর মধ্যে একটি হচ্ছে শামিম আহমেদ রনির ‘মেন্টাল’। এতে তিশা শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন। অন্যটি অনন্য মামুনের ‘অস্তিত্ব’। এ ছবিতে তার বিপরীতে রয়েছেন আরেফিন শুভ। তিশা বলেন, ‘এ ছবি দুটির মুক্তি নিয়ে দর্শকদের পাশাপাশি আমিও অধীর আগ্রহে অপেক্ষা করছি। আশা করি, নতুন বছরে দর্শকরা এ ছবি দুটি দেখে নির্মল বিনোদন পাবেন।’ তিশা অভিনীত সর্বশেষ ছবি ‘টেলিভিশন’ ২০১৩ সালে মুক্তি পেয়েছিল। এটি নির্মাণ করেন মোস্তাফা সরয়ার ফারুকী। এদিকে তিশা ছবির টানা শুটিংয়ের কারণে এতদিন নতুন কোনো নাটক কিংবা বিজ্ঞাপনে কাজ করতে পারেননি। তবে একটি মুক্তিযুদ্ধের টেলিছবিতে অভিনয় করেছেন। এর নাম ‘গল্পটা মুক্তির’। রচনা ও পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। তিশা জানান, ‘মেন্টাল’ ও ‘অস্তিত্ব’ ছবির ডাবিংসহ যাবতীয় কাজ শেষ করে আবারো তিনি ছোটপর্দায় নিয়মিত হবেন। তাছাড়া তার নিয়মিত বড়পর্দায় অভিনয়েরও ইচ্ছা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে বিএনপি সভাপতি হত্যা: যুবদল আহ্বায়ক নৌশাদ গ্রেপ্তার

নতুন বছরে নির্মল বিনোদন দিবেন তিশা

আপডেট টাইম : ০২:৪৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০১৫