ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

এবার আইটেম গানে পূজা চেরি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০
  • ৩৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ চিত্রনায়িকা পূজা চেরিকে বিভিন্ন সিনেমায় রোমান্টিক বা বিরহের গানে দেখলেও দর্শকরা অনন্য মামুনের  ‘সাইকো’ সিনেমায় তাকে নতুনরুপে দেখতে পাবেন। সিনেমায় নায়িকা চরিত্রের পাশাপাশি আইটেম গানেও এবার দেখা যাবে তাকে। এবারই প্রথম এমন গানে দর্শকরা তাকে দেখতে পাবেন। পূজা চেরি বলেন, এ সিনেমায় বেশকিছু চমক রয়েছে। ছবির কাহিনীর বাইরে গানগুলোও দর্শকরা বেশ উপভোগ করবেন। ফাটিয়ে  নেচেছি। আমার বিশ্বাস, দর্শকরা দারুণ উপভোগ করবেন। এর আগে  মাহিয়া মাহি, পরীমনি, আঁচল, বুবলিকে দর্শকরা আইটেম গানের নাচে দেখলেও পূজা চেরিকে প্রথমবার ‘সাইকো’ সিনেমায় দেখতে পাবেন।

ছবির নির্মাতা অনন্য মামুন বলেন, ‘সাইকো’র আইটেম গানে অংশ নিয়েছেন এবার পূজা। সুদীপ কুমার দীপের কথায় গানটির শিরোনামও ‘সাইকো আমি সাইকো’। সুর করেছেন লিংকন রয় চৌধুরী। কোরিওগ্রাফিতে ছিলেন ভারতীয় কোরিওগ্রাফার বব। আর আইটেম গানটির শুটিং হয়েছে নেপালে। আমার মনে হয়, এ গানটি মাহির ‘ম্যাজিক মামনি’ কিংবা পরীমনির ‘ডানা কাটা পরী’র জনপ্রিয়তাকেও ছাড়িয়ে যাবে। এ ছবিতে পূজার বিপরীতে রোশান অভিনয় করেছেন। মার্চে সেন্সরে জমা হচ্ছে ছবিটি। এরপরই মুক্তি দেবার পরিকল্পনা করেছেন ছবির প্রযোজনা প্রতিষ্ঠান সেলিব্রিটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

এবার আইটেম গানে পূজা চেরি

আপডেট টাইম : ০৭:১৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০