ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

রাজধানী ঢাকা কেন্দ্রিক ছবিতে ক্রিস হেম্সওর্থ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০
  • ৩৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ  বাংলাদেশে না এসেও রাজধানী ঢাকাকে কেন্দ্র করে গড়ে ওঠা কাহিনি নিয়ে চলচ্চিত্রে অভিনয় করলেন  ‘থর’ খ্যাত অভিনেতা ক্রিস হেম্সওর্থ। ছবির নাম ‘এক্সট্র্যাকশন’। যদিও ছবিটার নাম হওয়ার কথা ছিল ‘ঢাকা’। পরে সেই নাম পরিবর্তন করা হয়। ঢাকার মতো পরিবেশ তৈরি করে ছবির শুটিং সারা হয় ভারত এবং থাইল্যান্ডে। আর ছবিতে  হেম্সওর্থকে দেখা যাবে টেইলর রেইক চরিত্রে। যে একজন ভাড়াটে সৈনিক হিসেবে ঢাকায় আসেন আন্তর্জাতিক অপরাধ জগতের এক  নেতার ছেলেকে অপহরণকারীদের কাছ থেকে উদ্ধার করতে। আর এই ছবির ‘ফাস্ট লুক’ দর্শনের কয়েকটি ছবি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম ‘ইউএসএ টুডে’।
এই ছবি তৈরির মাধ্যমে পরিচালক হিসেবে প্রথমবারের মতো নাম লেখালেন স্যাম হারগ্রেইভ। মজার বিষয় হলে হারগ্রেইভ হলিউডের একজন নামকরা ‘স্টান্ট ম্যান’। আর তিনি  হেম্সওর্থের সঙ্গে ‘অ্যাভেঞ্জারস: ইনফিনিটি ওয়ার’ এবং ‘এন্ডগেইম’ ছবিতে স্টান্ট সমন্বকারী এবং ‘সেকেন্ড ইউনিট ডিরেক্টর’ হিসেবে কাজ করেছেন। ক্রিস হেম্সওর্থ এক সাক্ষাৎকারে বলেন, প্রায় তিন মাস থাইল্যান্ড এবং ভারতে থাকতে হয়েছে ছবির কাজের জন্য। এসময়ের মধ্যে আমার সন্তানদেও যেভাবে ‘মিস’ করেছি, সেই অনুভূতির অনেকটাই প্রকাশ পেয়ে গেছে ছবিতে অভিনয় করতে গিয়ে। ছবির চিত্রনাট্য লিখেছেন অ্যাভেঞ্জারস খ্যাত জো রুসো; পাশপাশি সহ-পরিচালক হিসেবে কাজ করেছেন তার ভাই অ্যান্থোনি রুসো। অভিনয়ে আরও আছেন ডেভিড হার্বার এবং ডেরেক ল্যুক, যারা অভিনয় করেছেন মুক্তি পেতে যাওয়া ‘ব্ল্যাক উইডো’ ছবিতে। নেটফ্লিক্স প্রযোজিত ছবিটির ‘স্ট্রিমিং’য়ের সম্ভাব্য তারিখ ধরা হয়েছে ২৪ শে এপ্রিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

রাজধানী ঢাকা কেন্দ্রিক ছবিতে ক্রিস হেম্সওর্থ

আপডেট টাইম : ০৭:৪৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০