ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ওজন ঝরিয়ে পুরোনো রূপে ঐশ্বরিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৩:১০ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০
  • ৩৬১ বার

হাওর বার্তা ডেস্কঃ হুট করে ওজন ঝরিয়ে ফেললেন ঐশ্বরিয়া রাই বচ্চন। বলিউডের তারকা ফটোগ্রাফার ডাব্বু রত্নানির ক্যামেরায় দেখা যাচ্ছে নতুন এক ঐশ্বর্যকে।

জি নিউজ জানায়, সম্প্রতি ইনস্টাগ্রামে ডাব্বু রত্নানির ক্যালেন্ডারের ছবি শেয়ার করেন ঐশ্বর্য। ডাব্বুর লেন্সে ঐশ্বর্যের বয়স যেন কয়েক বছর পিছিয়ে গেছে। এই ছবির সঙ্গে তার পুরোনো ছবিকে সহজেই মিলিয়ে নেয়া যায়।

ঐশ্বর্যের পরিবারের কাছের মানুষ ডাব্বু। তাই গত ২১ বছর ধরে ডাব্বুর ক্যালেন্ডারে দেখা যায় বলিউড তারকার ছবি। তার সঙ্গে শুট করতে পেরে ভালো লাগছে বলে তিনি জানান। পাশাপাশি ডাব্বুর স্ত্রী মনীষা এবং সন্তানদেরও ভালোবাসা জানান ঐশ্বর্য।

শুধু ঐশ্বর্য নন বলিউডের শীর্ষ সব সেলিব্রিটিদের নিয়ে এবারও ক্যালেন্ডারের জন্য শুটিং করান ডাব্বু রত্নানি। যেখানে রেখা থেকে শুরু করে বিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, ভূমি পেদনেকর, কৃতি শ্যানন, কারিনা কাপুর খানদের দেখা গেছে স্বমহিমায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওজন ঝরিয়ে পুরোনো রূপে ঐশ্বরিয়া

আপডেট টাইম : ০৭:৪৩:১০ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০