ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাকুলে আগ্রহ নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০
  • ৩০৪ বার

হাওর বার্তা ডেস্কঃ দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। রূপ আর অভিনয় গুণে দর্শকের মন জয় করেছেন বহু আগে। কিন্তু ইদানীং দক্ষিণী সিনেমার পরিচালকরা তার প্রতি আগ্রহ হারিয়েছেন।

ভারতীয় একটি সংবাদমাধ্যম প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি তেলেগু সিনেমার তারকা নায়কেরা তাদের সিনেমায় অভিনেত্রী রাশমিকা মান্দানা, পূজা হেগড়ে, কিয়ারা আদভানি, নিধি আগরওয়ালকে কাস্ট করছেন। কিন্তু এ তালিকায় রাকুলের নাম নেই।

জনপ্রিয় অভিনেতা পবন কল্যাণ ‘কৃষ’ সিনেমার জন্য পূজা হেগড়ে ও কিয়ারা আদভানিকে নেওয়ার কথা বলেছেন। কিন্তু রাকুলের কথা বলেননি। একই সঙ্গে নানি, বিজয়, নাগা চৈতন্যর মতো চিত্রনায়কেরাও অভিনেত্রী রাশি খান্না, সাই পল্লবী, অদিতি রাও হায়দারিকে সিনেমায় নেওয়ার কথা বলছেন। কিন্তু রাকুলের কথা কেউ বলছেন না।

হঠাৎ রাকুলের প্রতি কেন আগ্রহ হারালেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা? তেলেগু ইন্ডাস্ট্রির অনেকে মনে করছেন, ইন্ডাস্ট্রিতে রাকুলকে নিয়ে সমালোচনার কারণে সে নিজে থেকেই ইন্ডাস্ট্রি থেকে দূরে রয়েছেন। আবার কেউ কেউ বলছেন, ‘বলিউড সিনেমায় কাজের চেষ্টা করছেন রাকুল। বর্তমানে তার হাতে বলিউডের দুটি সিনেমার কাজ রয়েছে। যার কারণে নতুন করে তেলেগু সিনেমার কাজ হাতে নিচ্ছেন না।’

তেলেগু সিনেমার অনেক পরিচালক বলছেন, ‘রাকুলের প্রতি আগ্রহ হারিয়েছেন নির্মাতারা। কারণ তার চেয়ে সুন্দরী ও মেধাবী তারকা অভিনেত্রী এখন ইন্ডাস্ট্রিতে অনেক রয়েছেন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রাকুলে আগ্রহ নেই

আপডেট টাইম : ১০:১০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০