ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

লন্ডন নয়, ঢাকাতেই আছেন বুবলী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৪:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০
  • ২৮৪ বার

হাওর বার্তা ডেস্কঃ কোথায় আছেন চিত্রনায়িকা বুবলী? এই প্রশ্নই এখন টক অব ঢালিউড। গেল কয়েক মাস ধরেই শাকিব খান ও বুবলীর প্রেম নিয়ে আলোচনা হচ্ছে। অনেকে দাবি করছেন বুবলী গর্ভবতী।

সম্প্রতি প্রকাশ হওয়া ‘বীর’ সিনেমার ট্রেলার, গানের ভিডিওতে বুবলী নাকি ইচ্ছে করেই পেট ঢেকে রেখেছেন এমন দাবিও করছেন অনেকে। সিনেমা সংশ্লিষ্ট বিভিন্ন পেজে বিষয়টি চলছে বিতর্ক ও মিশ্র প্রতিক্রিয়া।

এদিকে চলচ্চিত্র পাড়ায় আলোচনা দেশ ছেড়েছেন বুবলী। সন্তান জন্মদানের জন্যই তিনি বিদেশ পাড়ি দিয়েছেন বলে গুঞ্জন। এজন্যই কোথাও দেখা মিলছে না বুবলীর। এমনকি ‘বীর’ সিনেমা মুক্তির আগে ঢাকা ক্লাবে আয়োজিত প্রেস মিটেও দেখা যায়নি এই অভিনেত্রীকে।

এসব গুঞ্জনের সূত্র ধরে ১৮ ফেব্রুয়ারি দেশের একটি বেসরকারি টেলিভিশন খবর প্রচার করেছে, শাকিব খানের সাবেক স্ত্রী অপু বিশ্বাসের পথে হাঁটছেন বুবলী। শুধু তাই নয়, ২৫ হাজার মার্কিন ডলার দিয়ে বুবলীকে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছেন শাকিব খান। তিনি গর্ভবতী। এই খবর প্রচারের পর থেকেই নতুন করে আলোচনায় বুবলী।

তবে বুবলীর পারিবারিক সূত্রে জানা হওয়া গেছে, বর্তমানে ঢাকার উত্তরার নিজস্ব বাসভবনেই অবস্থান করছেন বুবলী। তার লন্ডন যাওয়ার খবর নিশ্চিত নয়। এদিকে গেল ১৬ ফেব্রুয়ারি একটি গণমাধ্যমে দীর্ঘ সাক্ষাৎকারও দিয়েছেন তিনি। সেখানে নিজেকে সিনেমা অন্তপ্রাণ অভিনেত্রী হিসেবে দাবি করেছেন।

পাশাপাশি ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় একাধিকবার বুবলীর মোবাইল নম্বরে যোগাযোগ করা হলেও সেটি খোলা পাওয়া যায়। তবে কল রিসিভ হয়নি। এমনকি ক্ষুদে বার্তা পাঠিয়েও সাড়া মেলেনি এই অভিনেত্রীর।

তার পারিবারিক সূত্র বলছে, ব্যক্তিগত কারণে মিডিয়ার ঘনিষ্ঠ কয়েকজনের সঙ্গে ছাড়া যোগাযোগ রাখছেন না এ নায়িকা। তবে বুবলীর গর্ভবতী হওয়ার প্রসঙ্গে কোনো খবর জানাতে পারেনি সূত্রটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

লন্ডন নয়, ঢাকাতেই আছেন বুবলী

আপডেট টাইম : ১০:০৪:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০