ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

নতুন একক অ্যালবাম নিয়ে আসছেন ঐশী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০
  • ৩২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ডাক্তারি পড়াশুনার পাশাপাশি নিয়মিত গান গেয়ে চলেছেন ঐশী। অ্যালবাম প্রকাশের সংস্কৃতি যেখানে বিলুপ্ত প্রায়, সেখানে তিনি সাহস করে একক অ্যালবাম প্রকাশের সকল প্রস্তুতি শেষ করে ফেলেছেন। শিগগিরই নতুন একক অ্যালবাম নিয়ে হাজির হতে যাচ্ছেন ঐশী।

ঐশী জানালেন, টানা দুই বছর কাজ করার পর এবার প্রকাশ হতে যাচ্ছে তার ৬ষ্ঠ একক অ্যালবাম ‘ঐশী এক্সপ্রেস- টু’। এতে গান থাকছে মোট ছয়টি। শিরোনামগুলো এমন- হৃদয়ের পোষা ধন, মনের খবর, আকাশ, দম দাও, খুঁজে ফিরি তাই ও ঘোমটা।

অ্যালবামটি প্রকাশ হবে সিএমভি’র ব্যানারে আগামী ২৪ ফেব্রুয়ারি। একইদিন প্রকাশ পাবে এই অ্যালবামের ‘মনের খবর’ গানটির ব্যয়বহুল ভিডিও। শাহান কবন্ধের লেখা গানটির সুর-সংগীতায়োজন করেছেন অ্যাপিরাস ভাতৃদ্বয়। চলচ্চিত্র নির্মাতা সৈকত নাসিরের নির্দেশনায় এতে প্রথমবারের মতো অভিনয় করলেন কণ্ঠশিল্পী ঐশী!

অভিনয় প্রসঙ্গে ঐশী বললেন, ‘মিউজিক ভিডিও অনেক প্রকাশ হয়েছে আমার। তবে সেগুলোতে আমি হাজির ছিলাম কণ্ঠশিল্পী হিসেবে। নায়ক-নায়িকার বাইরে সিঙ্গার পার্ট যেমন থাকে। তবে এবার আমি সরাসরি মডেল হিসেবে অভিনয় করেছি। যা আমার দর্শক-শ্রোতাদের জন্য বেশ নতুন। আমি নিজেও কাজটি নিয়ে এক্সাইটেড।’

এদিকে এই অ্যালবামহীন সময়ে পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশ প্রসঙ্গে ঐশী বললেন, ‘এটাকে আমি সাহস না বলে, অ্যালবামের প্রতি ভালোবাসা প্রকাশ বলতে চাই। খুব মিস করি অ্যালবামের দিনগুলো। আমি সেই ভাগ্যবান, যে কিনা অ্যালবাম সংস্কৃতির একদম শেষ জেনারেশনটা পেয়েছি।

প্রায় দুই বছর ধরে গানগুলো নিয়ে কাজ করছি। প্রথমে ইচ্ছা ছিল ১০টি গানই করবো। কিন্তু নানা প্রেক্ষাপটের কারণে ৬টা গান করে থামতে হলো। অ্যালবামের প্রত্যেকটা গান অনেক মায়া আর ভালোবাসা নিয়ে তৈরি। আশা করছি আশার চেয়েও অনেক ভালো ফিডব্যাক পাবো শ্রোতাদের কাছ থেকে।’

প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র প্রধান এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ২৪ তারিখ ভালো একটি আনুষ্ঠানিকতার মাধ্যমে অ্যালবাম ‘ঐশী এক্সপ্রেস- টু’ এবং ‘মনের খবর’ ভিডিওটি প্রকাশ করার প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

নতুন একক অ্যালবাম নিয়ে আসছেন ঐশী

আপডেট টাইম : ০৭:১৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০