ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

ঢাকার বড়লোক বাড়ির মেয়ে ঋত্বিকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০
  • ৩০৯ বার

হাওর বার্তা ডেস্কঃ হান্ডেড পার্সেন্ট লাভ’,  ‘চ্যালেঞ্জ টু’, ‘বরবাদ’, ‘আরশিনগর’, ‘রাজা রানী রাজী’, ‘শাহজাহান রিজেন্সী’সহ  কলকাতার বেশ কিছু সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন কলকাতার অভিনেত্রী ঋত্বিকা সেন। এবার বাংলাদেশের সিনেমায় দর্শকরা তাকে দেখতে পাবেন। বিগ বাজেটের এ ছবির নাম ‘গ্যাংস্টার’। ঋত্বিকা এ সিনেমা বিষয়ে মুঠোফোনে বলেন, চলতি মাসে আমার ঢাকায় আসার কথা ছিল। এ সিনেমার কাজের শিডিউল কিছুটা পেছানোর কারণে ব্যাংককে আমরা ছবির একটি গানের শুটিং আগে করবো। এরপর ঢাকায় ছবির মূল গল্পের কাজ শুরু হবে। ‘গ্যাংস্টার’ সিনেমার গল্পটি বেশ ভালো লেগেছে আমার। ঢাকার বড়লোক বাড়ির কলেজ পড়ুয়া মেয়ের চরিত্রে কাজ করবো।

এর বেশি এখন বলতে চাই না। ছবিটি পরিচালনা করবেন শাহীন সুমন। কাজটি নিয়ে আমি আশাবাদী। পরিচালক শাহীন সুমন বলেন, ব্যাংককে এ সিনেমার গানের দৃশ্যধারণের পর আগামী মাসে ছবির টানা শুটিং হবে ঢাকায়। এ সিনেমায় পপি, আনিসুর রহমান মিলনও অভিনয় করবেন। এ ছাড়া ঋত্বিকা সেনের বিপরীতে অভিনয় করবেন শান্ত খান।
উল্লেখ্য, ঋত্বিকা সেন এর আগে ২০১৭ সালে ঢাকায় ‘গাদ্দার’ নামে যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করেন। তবে ছবিটি এখনো মুক্তি পায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ঢাকার বড়লোক বাড়ির মেয়ে ঋত্বিকা

আপডেট টাইম : ১০:২২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০