ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

আমার প্রথম দরকার ভালো একটি গল্প

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৬:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০
  • ২৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢালিউডের পাশাপাশি এই সময়ে কলকাতার চলচ্চিত্রেও ব্যস্ত বিদ্যা সিনহা মিম। বর্তমান ব্যস্ততা ও সামনে নতুন কাজের বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলে লিখেছেন কামরুজ্জামান মিলু

নতুন বছরে কাজের ব্যস্ততা কেমন?
নতুন বছরে টিভি বিজ্ঞাপন, স্টেজ শো ও সিনেমার ডাবিং নিয়ে ব্যস্ত সময় পার করছি। এরমধ্যে জানুয়ারিতে গানবাংলা টিভি চ্যানেলের আয়োজনে হাতিরঝিলের একটি জমকালো শোতে অংশ নিয়েছিলাম। আর সামনে লাক্সের ক্যাম্পেইনিং-এর অংশ হিসেবে সাবরিনা আইরিনের পরিচালনায় একটি নতুন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করতে যাচ্ছি। নারীদের সফলতার বিষয় নিয়ে থাকবে নতুন এ কাজটি। কয়েকদিনের মধ্যে এর শুটিং শুরু হবে। এছাড়া সামনে গানবাংলার আয়োজনে আরেকটি অনুষ্ঠানে পারফর্ম করার কথা রয়েছে।

ভালোবাসা দিবসের বিশেষ কোনো নাটকে কাজ করা হয় না কতদিন?
অনেকদিন ছোট পর্দার নাটকে কাজ করা হয় না। এখন তো দেখি ভালোবাসা দিবস উপলক্ষে একেকজন অভিনয়শিল্পী অনেক নাটকে অভিনয় করছেন।

দু’বছর আগেও এটা আমরা ভাবতেই পারতাম না। বড় জোর ৪-৫টি ভালো গল্পের নাটকে কাজ করা হয়েছে আমাদের। দর্শকরা সেই কাজগুলো মনেও রাখতো। তখন অবশ্য ইউটিউব চ্যানেল এত ছিল না। এখন বেশকিছু নাটক ইউটিউব চ্যানেলের জন্যও নির্মাণ হচ্ছে।

আপনার অভিনীত ‘পরাণ’ ছবির খবর কি ?
আজ থেকে ‘পরাণ’ সিনেমার ডাবিং শুরু করছি। ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফি। একটা মফস্বল শহরের মিষ্টি প্রেমের গল্পের ছবি এটি। সিনেমার কাহিনীটি সত্যিই মনে লাগার মতো। এরইমধ্যে ছবির টিজার ও পোস্টার সকলে বেশ পছন্দ করেছেন। এ সিনেমায় আমার বিপরীতে ইয়াশ রোহান ও শরিফুল রাজ অভিনয় করেছেন। আশা করছি, খুব শিগিগরই সিনেমাটি মুক্তি পাবে ও দর্শকরা এটি পছন্দ করবেন।

নতুন কাজের খবর কি?
নতুন বেশ কয়েকটি সিনেমা নিয়ে কথা হচ্ছে। তবে সেগুলোর কোনোটি চুড়ান্ত হয়নি। বলতে গেলে প্রায় প্রতিদিনই নতুন সিনেমা নিয়ে মিটিং হচ্ছে। তবে যে ধরনের গল্পে এখন কাজ করতে চাই সেই ধরনের কাজ কম হচ্ছে।

রোমান্টিক নাকি থ্রিলার- কি ধরনের কাহিনীর সিনেমায় কাজ করতে চান?
আমার প্রথম দরকার ভালো একটি গল্প। তারপর দেখবো সিনেমায় যে চরিত্রটিতে আমি অভিনয় করবো তার গুরুত্ব কতখানি। এসব বিষয় মিললেই আমি সিনেমার কাজটি নিয়ে কথা বলতে বেশি পছন্দ করি। আর রোমান্টিক, থ্রিলার সব ধরনের গল্পেই কাজ করতে চাই।

অন্য কি কাজ আর হাতে রয়েছে?
রায়হান রাফির পরিচালনায় আরেকটি সিনেমা ‘ইত্তেফাক’-এ অভিনয় করছি। এ ছবির কাজ সিলেটে হয়েছে। গল্পনির্ভর সিনেমা এটি। ছবির বেশকিছু অংশের কাজ শেষ হয়েছে। ছবিতে আমার সহশিল্পী সিয়াম আহমেদ। সামনে ছবির বাকি কাজ শুরু হবে। এ ছবিটিও দর্শকরা পছন্দ করবেন বলে আশা করছি। এছাড়া ওসমান মিরাজের পরিচালনায় একটি ওয়েব সিরিজে কিছুদিন আগে অভিনয় করেছিলাম। আমার বিপরীতে তাহসান খান অভিনয় করেছেন। আসছে ঈদে এটি দর্শকরা দেখতে পাবেন।

সিনেমা ইন্ডাস্ট্রিতে অনেকদিন ধরেই কাজ করছেন। বর্তমান সিনেমার বাজার তো মন্দা যাচ্ছে। এ নিয়ে  আপনার মন্তব্য কি ?
একটা বিষয় নিয়ে ভাবতে থাকি। সেটা হচ্ছে সবাই সবকিছু করছে, কিন্তু সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে কেউ তেমন চিন্তা করছে না। এখন সিনেমার হালটা কাউকে ধরা দরকার। ভালো কিছু সিনেমা মুক্তি পাবে চলতি বছর। সিনেমা ইন্ডাস্ট্রিতে আরো ভালো কাজ হওয়া দরকার। আমার বিশ্বাস, সিনেমার হাল কেউ ধরলে সামনে ইন্ডাস্ট্রি বেশ ভালো হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

আমার প্রথম দরকার ভালো একটি গল্প

আপডেট টাইম : ০৯:৫৬:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০