ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

অনিরুদ্ধ রাসেলের এনকাউন্টারের ফার্স্ট লুক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০
  • ২৭৪ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রকাশিত হলো শ্যামল মাওলা ও শিবা আলী খান অভিনীত সিনেমা এনকাউন্টার এর ফার্স্টলুক পোস্টার। এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় মূল চরিত্রে আবির্ভুত হচ্ছেন ছোটো পর্দার জনপ্রিয় মুখ শ্যামল মাওলা। এর আগে গেরিলা সিনেমায় তাকে দেখা গেলেও এবারই প্রথম মূল চরিত্রে অভিনয় করেছেন তিনি। আর প্রথমবারের মতো বড় পর্দায় তার জুটি হচ্ছেন শিবা আলী খান। সিনেমাটিতে শ্যামল মাওলা অভিনয় করেছেন মাদক সম্রাটের ডান হাত সিয়াম চরিত্রে। অন্যদিকে শিবা আলী খানকে দেখা যাবে একজন সাধারণ গার্মেন্টস কর্মীর চরিত্রে। নেশা ও মাদক আগ্রাসনের সমকালীন গল্প নিয়ে ছবিটি নির্মাণ করেছেন পরিচালক অনিরুদ্ধ রাসেল। ভারটেক্স প্রোডাকশন হাউসের প্রযোজনায় সিনেমার কাহিনী লিখেছেন পরিচালক অনিরুদ্ধ রাসেল নিজেই। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল ও রূপান্তর। শ্যামল মাওলা ও শিবা ছাড়াও এর অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, কচি খন্দকার, সাদিয়া তানজিন, কবির টুটুল, শিশুশিল্পী আরিয়া অরিত্রি, অপু আহমেদ প্রমুখ। শিগগিরই সিনেমাটির ট্রেলার প্রকাশ পাবে বলে জানান পরিচালক অনিরুদ্ধ রাসেল। এপ্রিলে সিনেমাটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

অনিরুদ্ধ রাসেলের এনকাউন্টারের ফার্স্ট লুক

আপডেট টাইম : ০৯:০২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০