ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

বাস্তবে কম্পিউটার ব্যবহার করেন না কেট

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০১৫
  • ৩২১ বার

ড্যানি বয়েলের ‘স্টিভ জবস’-এ ‘জোয়ানা হফম্যান’ হয়েছেন কেট উইন্সলেট। বাস্তবের জোয়ানা অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের বিশ্বস্ত বন্ধু। শুধু তাই নয়, অ্যাপল এবং নেক্সটের বিপণন নির্বাহী হিসেবেও দায়িত্ব পালন করতেন তিনি। মোটকথা প্রযুক্তিবিদ্যায় তিনি একজন কেউকেটা।

এই ভদ্রমহিলার চরিত্রে অভিনয় করা কেট জানালেন, তাঁর বাসায় কোনো কম্পিউটারই নেই আর নিজের প্রযুক্তিজ্ঞান মারাত্বক রকম খারাপ। তাঁর সন্তানদের গেজেট ব্যবহারেও আছে বিধিনিষেধ। তিন সন্তানের মধ্যে বড়টির নাম মিয়া, পনেরো বছর বয়সী মেয়েটি শুধু আইফোন ব্যবহার করতে পারে। তাও সেটা রাতে বন্ধ করে কেটের হাতে জমা দিয়ে দিতে হয়।

নিজের পরিবারের এই প্রযুক্তিস্বল্পতা নিয়ে কেট উইন্সলেট দারুণ খুশি, ‘এটার অনেক সুবিধাও আছে। নানা রকম গেজেট না থাকার ফলে বাচ্চারা নিজের শৈশবকে উপভোগ করতে পারছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে বিএনপি সভাপতি হত্যা: যুবদল আহ্বায়ক নৌশাদ গ্রেপ্তার

বাস্তবে কম্পিউটার ব্যবহার করেন না কেট

আপডেট টাইম : ১২:২৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০১৫