ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কারিনার প্রেমে পড়তে রানীর পরামর্শ নেন সাইফ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০
  • ৩০৮ বার

হাওর বার্তা ডেস্কঃ জনপ্রিয় বলিউড অভিনয়শিল্পী সাইফ আলী খান ও রানী মুখার্জি। হাম তুম, তা রা রাম পাম, থোরা পেয়ার থোরা ম্যাজিক’-এর মতো সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা।

সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সাইফ। সেখানে কারিনার সঙ্গে প্রেমের স্মৃতিচারণ করেন এই অভিনেতা। তিনি জানান, প্রেমের বিষয়ে রানীর পরামর্শ নিয়েছিলেন। কারণ সহ-অভিনেত্রীর সঙ্গে প্রেম করার কোনো অভিজ্ঞতা তার ছিল না।

সাইফ বলেন, রানী মুখার্জি আমাকে বলেছিল— মনে করবে তুমি কোনো পুরুষের সঙ্গে প্রেম করছো। সে বুঝাতে চেয়েছিল, নারী-পুরুষ ভেদাভেদ না করতে। সমানভাবে দেখতে। মনে হয় যেন দুই হিরো একসঙ্গে আছি। দুজন কাজ করছি এবং এতে কোনো সমস্যা তৈরি হবে না।

তাশান সিনেমার শুটিংয়ের সময় কারিনাকে প্রথম বিয়ের প্রস্তাব দেন সাইফ। এরপর ২০০৯ সালে তাদের প্রেমের কথা জানান। ২০১২ সালে বিয়ে করেন এ জুটি। ২০১৬ সালের ২০ ডিসেম্বর এ দম্পতির প্রথম সন্তান তৈমুর আলী খানের জন্ম হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

কারিনার প্রেমে পড়তে রানীর পরামর্শ নেন সাইফ

আপডেট টাইম : ১০:১১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০