ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

দেব-রুক্মিণীর নতুন সিনেমা কিশমিশ মুক্তি দুর্গাপূজায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০
  • ৩১০ বার

হাওর বার্তা ডেস্কঃ দশক, ২০০০ সাল এবং বর্তমান- এই তিনটি সময়কে ভিত্তি করে আলাদা তিনটি গল্পকে একত্রে সিনেমায় দেখাতে চলেছেন কলকাতার নবাগত পরিচালক রাহুল মুখার্জি। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন দেব এবং তার বিপরীতে রয়েছেন রুক্মিণী। রোমান্টিক-কমেডি ঘরনার সিনেমাটির নাম রাখা হয়েছে ‘কিশমিশ’।
পশ্চিমবঙ্গের একটি পত্রিকায় সিনেমাটি প্রসঙ্গে দেব বলেন, এটি অন্য রকম এক প্রেমের গল্পে নির্মিত হতে যাচ্ছে। বর্তমান প্রজন্ম প্রেমকে কী ভাবে দেখে, তাদের বাবা-মায়েরাই বা কী ভাবেন, সে যোগসূত্র রেখেই সিনেমাটির কাহিনি।

তিনি আরও জানান, রাজনীতিবিদ, পরিবারের কর্তা এবং এখনকার এক কার্টুনিস্ট যুবক-এই তিনিটি আলাদা চরিত্রে হাজির হবেন। বলা যায় ছক থেকে বেরিয়ে এবার একটি ভিন্নভাবে হাজির হতে যাচ্ছেন ‘পাসওয়ার্ড’খ্যাত এই অভিনেতা।

রুক্মিণী জানান, সিনেমাটিতে অভিনয় করার জন্য রাহুল মুখার্জি তাকে ২০১৫ সালে প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তখন অভিনয় আসা নিয়ে দ্বিধায় ছিলেন তিনি। তবে এত বছর পর হলেও সিনেমাটি তিনি করছেন।

পরিচালক হিসেবে এখনো অভিষেক না হলেও রাহুল মুখার্জি এর আগে বলিউড অভিনেতা রাজকুমার রাওকে নিয়ে ‘আমি সায়রাবানু’ তৈরি করেছিলেন। এটি এখনো মুক্তির পায়নি।

‘কিশমিশ’-এ শুধু অভিনয়ই করছেন না দেব। সিনেমাটির প্রযোজকও তিনি। ‘দেব-রুক্মিণী ছাড়াও এতে রয়েছেন খরাজ মুখার্জি, কমলেশ্বর মুখার্জি, অঞ্জনা বসু প্রমুখ। সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরের দুর্গাপূজায়।

দেব বর্তমানে ‘গোলন্দাজ’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত আছেন। রুক্মিণী শুটিং করছেন ‘সুইজারল্যান্ড’ সিনেমার। মে মাসে থেকে তারা ‘কিশমিশ’র শুটিং শুরু করবেন। কলকাতা ও উত্তরবঙ্গের পাশাপাশি ভারতের বাইরেও সিনেমাটির দৃশ্যায়ন হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

দেব-রুক্মিণীর নতুন সিনেমা কিশমিশ মুক্তি দুর্গাপূজায়

আপডেট টাইম : ১২:৩৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০