ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

ঝিলিক-কিশোরের কন্ঠে ‘আগুণের দিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০
  • ২৯২ বার

হাওর বার্তা ডেস্কঃ আগুণের দিন শেষ হবে একদিন, ঝর্ণার সাথে গান হবে একদিন’- জনপ্রিয় এই গানটি ‘আমি সেই মেয়ে’  ছবিতে গেয়েছিলেন ভারতের জনপ্রিয় কন্ঠশিল্পী কুমার শানু ও কবিতা কৃষ্ণমুর্তি। আর ছবিতে এ গানটিতে ঠোট মিলিয়েছিলেন জনপ্রিয় নায়ক আলমগীর ও ভারতের নায়িকা জয়াপ্রদা। এবার নতুন করে এ শ্রোতাপ্রিয় গানটিতে কন্ঠ দিলেন চ্যানেল আই সেরাকন্ঠ প্রতিযোগীতার চ্যাম্পিয়ন ঝিলিক ও ক্লোজআপওয়ান তারকা কিশোর। গানটির নতুন করে সংগীতায়োজনও করেছেন কিশোর। অনুপম রেকর্ডিং মিডিয়া থেকে এ গানটি ভিডিওসহ প্রকাশ হচ্ছে আজ রাতে। এ গানটির ভিডিও পরিচালনা করেছেন চন্দন রয় চৌধুরী। আর ভিডিওতে দেখা যাবে কিশোর ও ঝিলিককেই। এ প্রসঙ্গে ঝিলিক বলেন, এমন একটি জনপ্রিয় গান আবার নতুন করে গাইতে পেলে বেশ ভালো লাগছে।
গানের সঙ্গে জড়িত সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো। এটি শ্রোতাদের জন্য আমার ভালোবাসা দিবসের উপহার। আমার বিশ্বাস গানটি সবার ভালো লাগবে। কিশোর বলেন, তুমুল জনপ্রিয় একটি গান নতুন করে কন্ঠে তুললাম আমি ও ঝিলিক। চেষ্টা করেছি নিজেদের শতভাগ দিয়েই গানটির কাজ করার। আমার বিশ্বাস শ্রোতাদের ভালো লাগবে গানটি। অনুপম রেকর্ডিং মিডিয়ার কর্ণধার আনোয়ার হোসেন বলেন, চলচ্চিত্রের এ গানটি আমাদের প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই প্রকাশ পেয়েছিলো। এটি একটি কালজয়ী গান। এবার তরুণ প্রজন্মের কিশোর ও ঝিলিকের কন্ঠে গানটি উঠেছে। আমি মনে করে নতুন সংগীতায়োজনে এবং তাদের কন্ঠে গানটি অন্যরকম দোলা দেবে শ্রোতাদের মনে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ঝিলিক-কিশোরের কন্ঠে ‘আগুণের দিন

আপডেট টাইম : ০৩:০৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০