ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

শুক্রবার মুক্তি পাচ্ছে ‘বীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০
  • ২৭৯ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামীকাল শুক্রবার সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে শাকিব খান ও শবনম বুবলি জুটির ১১ নম্বর ছবি ‘বীর’। এটি পরিচালনা করেছেন দেশের নামকরা নির্মাতা কাজী হায়াৎ। ‘বীর’ তার পরিচালিত ৫০তম ছবি। অন্যদিকে অভিনয়ের পাশাপাশি ছবিটি প্রযোজনা করেছেন নায়ক শাকিব খানের মালিকানাধীন এসকে মুভিজ। তবে সারাদেশের কতটি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাচ্ছে, সেই সংখ্যাটা জানাননি পরিচালনা কর্তৃপক্ষ।

‘বীর’-এর মুক্তি উপলক্ষে বুধবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন একাধিক বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া পরিচালক কাজী হায়াৎ। ‘বীর’কে তিনি তার কেরিয়ারের শেষ ছবি বলে উল্লেখ করেন। কাঁন্না জড়িত কণ্ঠে কাজী হায়াৎ বলেন, ‘কতদিন বাঁচবো জানি না। তবে হয়তো ‘বীর’ আমার শেষ ছবি। শাকিব তার ছবিতে আমাকে কাজের সুযোগ দিয়েছে এজন্য আমি কৃতজ্ঞ।’

গত বছরের ১২ ডিসেম্বর ছবিটির প্রযোজক ও অভিনেতা শাকিব খানের অফিসিয়াল ফেসবুক পেইজে ‘বীর’-এর ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করা হয়। এরপর শুটিং ও অন্যান্য সব কাজ শেষে সেটিকে পাঠানো হয় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে। গত ৪ ফেব্রুয়ারি ছবিটিকে আনকাট ছাড়পত্র দেয় সেন্সর বোর্ড। ৯ ফেব্রুয়ারি শাকিব খানের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় ট্রেলার। অবশেষে শুক্রবার মুক্তি পাচ্ছে ছবি।

এ ছবি নিয়ে শুরু থেকেই নানা ঝক্কি ঝামেলা পোহাতে হয়েছে এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে। প্রথমে পরিচালক কাজী হায়াৎ অসুস্থ হয়ে বেশ কিছুদিন আমেরিকায় চিকিৎসাধীন থাকেন। যার কারণে নির্ধারিত সময়ে শুটিং শুরু হয়নি। কাজ শুরুর কয়েকদিন পর জ্বর, ঠান্ডা ও গ্যাস্ট্রিক জনিত কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় নায়ক ও প্রযোজক শাকিব খানকে। তাতেও বেশ কিছুদিন আটকে থাকে শুটিং। ছবিটির সম্পূর্ণ কাজ শেষ হয় গত ২৬ জানুয়ারি।

এরপর ছবির প্রথম পোস্টার প্রকাশ করা হলে সেটা নিয়ে শুরু হয় সমালোচনা। দর্শকরা দাবি করেন, পোস্টারটি তামিল ছবি ‘কেজিএফ: চ্যাপ্টার ওয়ান’-এর অনুকরণে তৈরি। পোস্টারে শাকিব খান তামিল নায়ক যশের ভঙ্গিমা নকল করেছেন বলেও অভিযোগ করা হয়। তবে শাকিব খান ও কাজী হায়াৎ ব্যাপারটি পুরোপুরি অস্বীকার করেন। তারা দাবি করেন, এটি সম্পূর্ণ মৌলিক গল্পের ছবি। এর সঙ্গে দেশি-বিদেশি কোনো গল্প বা পোস্টারের মিল নেই।’

এদিকে ‘বীর’-এর মুক্তি উপলক্ষে গত কয়েকদিন ধরে চলেছে তুমুল প্রচারণা। কিন্তু সেই প্রচারের কোথাও দেখা মেলেনি নায়িকা শবনম বুবলির। এ নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। ছবি মুক্তির আগে নায়িকার এই নীরবতা নিয়ে চলচ্চিত্রপাড়ায় গুঞ্জন, তাহলে কি শাকিব-বুবলির দুরত্ব বেড়েছে? ছবির প্রচারে বুবলির না থাকা প্রসঙ্গে শাকিব খানের স্পষ্ট জবাব, ‘প্রচার-প্রচারণায় কে থাকল আর কে থাকল না, সেসব নিয়ে ভাবছি না। আমি শাকিব খান থাকলেই হল।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

শুক্রবার মুক্তি পাচ্ছে ‘বীর

আপডেট টাইম : ০২:৩৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০