ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

তিশার অনেক রঙ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০
  • ৩০৪ বার

হাওর বার্তা ডেস্কঃ জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। গেল কয়েক বছর চলচ্চিত্রের বাইরে শুধু বিশেষ দিবসের  নাটকে অভিনয় করছেন। এ কারণে নাটকের সংখ্যার চেয়ে মানের দিকে বেশি মনোযোগী এ অভিনেত্রী। তারই ধারাবাহিকতায় আসছে ভালোবাসা দিবস উপলক্ষে কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি। এসব নাটকে কোনোটিতে তিশাকে দেখা যাবে রাজনৈতিক চরিত্রে, কোনোটিতে পুলিশ অফিসার, কোনোটিতে আবার প্রেমিকার চরিত্রে। এক তিশার অনেক রঙ থাকছে ভালোবাসা দিবসের নাটকগুলোতে। এসবের মধ্যে কয়েকটি হলো রাইসুল তমালের ‘আদা সমুদ্দুর’, মাহমুদুর রহমান হিমির ‘বেঁচে থাকার গান’,
মুরসালিন শুভর ‘আই অ্যাম আন্ডার অ্যারেস্ট’, আবু হায়াত মাহমুদের ‘যে শহরে ভালোবাসা নেই’ ও ইমরাউল রাফাতের ‘পাগল মন’। এসব নাটকে তিশা থাকছেন মোশাররফ করিম, তাহসান ও তৌসিফসহ অনেকের সঙ্গে।

ভালোবাসা দিবসের নাটকগুলো প্রসঙ্গে তিশার ভাষ্য, আমি বরাবরের মতো চেষ্টা করেছি দর্শকদের জন্য নতুন কিছু নিয়ে আসতে। তাই গল্প ও চরিত্রের দিকে এবার অনেক বেশি গুরুত্ব দিয়েছি। এরইমধ্যে কয়েকটি নাটকের স্থিরচিত্র সোস্যাল মিডিয়ায় প্রকাশ হয়েছে। সেগুলোর জন্য দর্শকের কাছ থেকে প্রশংসা পাচ্ছি। আমি মনে করি, নাটকের সংখ্যা নয়, আমাদের কাজের মানের দিকে জোর দিতে হবে। তাহলে দর্শক ভালো কিছু পাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

তিশার অনেক রঙ

আপডেট টাইম : ১০:০২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০