ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

আফ্রি সেলিনা অপেক্ষায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৫:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০
  • ৩১০ বার

হাওর বার্তা ডেস্কঃ আফ্রি সেলিনা ছোট ও বড় পর্দায় সমানতালে কাজ করছেন। ক্যারিয়ারের শুরুতেই ফাহমিদা নবী ও  বাপ্পার গাওয়া ‘ভালোবাসি’, আসিফ আকবরের ‘আগুন’ শিরোনামের দুটি গানে মডেল হিসেবে কাজ করে বেশ আলোচনায় আসেন আফ্রি। এরপর তিনি নাঈম তালুকদারের নির্দেশনায় ওপার বাংলার ইন্দ্রনীলের বিপরীতে ‘অন্যপথ’ চলচ্চিত্রে অভিনয় করেন। তারপর অভিনয় করেন মনিরুল ইসলাম সোহেলের ‘স্বপ্ন যে তুই’ ও কলকাতার ‘স্মৃতিমালা’ চলচ্চিত্রে। অপেক্ষায় আছে আফ্রি অভিনীত ইদ্রিস হায়দার পরিচালিত ‘নীল ফড়িং’ চলচ্চিত্রটি। আফ্রি নতুন এ সিনেমাটি প্রসঙ্গে বলেন, খুব
শিগগিরই আমার অভিনীত এ ছবিটি মুক্তি পাবে। এর জন্য অনেকদিন ধরেই অপেক্ষা করছি। এরইমধ্যে ছবির প্রচারণা নিয়ে কাজ চলছে।

সম্প্রতি এ সিনেমার ‘এই মন কিছু কথা বলতে চায়’ শিরোনামের গানটি লাইভটেকের ইউটিউবে প্রকাশ হয়েছে। ছবিটিতে আমার বিপরীতে অভিনয় করেছেন শিপন মিত্র। মৌলিক গল্পের এ সিনেমাটি নিয়ে আমি বেশ আশাবাদী। এদিকে সম্প্রতি প্রাণের বেভার সফট ড্রিংকসের অনলাইন ভিডিও কমার্শিয়ালে(ওভিসি) মডেল হিসেবে কাজ করেছেন তিনি। এটি নির্মাণ করেছেন মাসুদ জাকারিয়া সাবিন। এর আগে জিপিএইচ ইস্পাতের একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে বেশ সাড়া পান আফ্রি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

আফ্রি সেলিনা অপেক্ষায়

আপডেট টাইম : ০৯:৪৫:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০