ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

অনুদানের সিনেমায় সিয়াম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০
  • ২৬৪ বার

হাওর বার্তা ডেস্কঃ কথাসাহিত্যিক মুহাম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে শিশুতোষ সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করবেন সিয়াম আহমেদ।

সিয়াম বলেন, ‘খুব বেছে বেছে কাজ করছি। আমি চাচ্ছি, বছরে দুটি হোক-চারটি হোক, যা করবো মানসম্মত গল্পের সিনেমা করবো। আর এ সিনেমা নিয়ে বেশি কিছু বলার নেই আমার। কারণ এটির গল্প জাফর ইকবাল স্যারের লেখা।’

সিয়াম জানান, আগামী ১৩ মার্চ থেকে শুরু হয়ে টানা ২৫ দিন চলবে ছবিটির শুটিং। সদরঘাট থেকে একটি লঞ্চ যাত্রা শুরু করে সুন্দরবনে গিয়ে যাত্রা শেষ করবে। লঞ্চেই চলবে ইউনিটের থাকা-খাওয়াসহ ছবির দৃশ্যধারণের কাজ।

২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদান পায় অ্যাডভেঞ্চার অব সুন্দরবন ছবিটি। প্রখ্যাত লেখক মুহাম্মদ জাফর ইকবালের রাতুলের রাত রাতুলের দিন অবলম্বনে নির্মিত হচ্ছে ছবিটি। প্রথমে চলচ্চিত্রটির নাম ছিল ‘নসু ডাকাত কুপোকাত’। পরবর্তী সময়ে নাম পরিবর্তন করে রাখা হয় অ্যাডভেঞ্চার অব সুন্দরবন। ছবির চিত্রনাট্য লিখেছেন জাকারিয়া সৌখিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

অনুদানের সিনেমায় সিয়াম

আপডেট টাইম : ০৯:১১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০