ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

প্রেম ও বিশ্বাস-অবিশ্বাসের অনবদ্য গল্পে তৌসিফ-মেহজাবিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৬:০০ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০
  • ৩৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ ভালোবাসা দিবসকে কেন্দ্র করে নির্মিত এই নাটকের নাম ‘রেহনুমা’। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী ও তৌসিফ মাহবুব। নির্মাতার ভিকি জাহেদের লেখা চিত্রনাট্যে দেখা যাবে, একজন আস্তিক মেয়ে ও আরেকজন নাস্তিক ছেলের মধ্যকার প্রেম ও বিশ্বাস-অবিশ্বাসের অনবদ্য এক গল্প।

ভিকি জানান, ঘটনাচক্রে আস্তিক মেয়ে মেহজাবিনের সঙ্গে নাস্তিক ছেলে তৌসিফ মাহবুবের প্রেমের সম্পর্ক হয়। সৃষ্টিকর্তার প্রতি ছেলেটার যে অবিশ্বাস, মেয়েটার বিশ্বাস ছিলো ততোটাই। এখানে মেহজাবিনের নাম রেহনুমা। নাটকের শেষের দিকে রেহনুমা কিছু প্রশ্ন ছুঁড়ে দেবে দর্শকদের উদ্দেশে।

‘রেহনুমা’ নির্মাণ প্রসঙ্গে ভিকি জাহেদ বলেন, মানুষ কিছু কাজ করে শিল্প বিবেচনা করে, কিছু করে বাণিজ্যের ভাবনা থেকে। আর কিছু কাজ করে একান্তই নিজের জন্য। ‘রেহনুমা’ আমার তেমনই একটি কাজ, যেটিকে আমি হৃদয়ে ধারণ করছি বহুদিন।

প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি সূত্রে জানা গেছে, বিশেষ এই নাটকটি ১৫ ফেব্রুয়ারি বেলা ১২টায় উন্মুক্ত করা হবে প্রতিষ্ঠানটির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

প্রেম ও বিশ্বাস-অবিশ্বাসের অনবদ্য গল্পে তৌসিফ-মেহজাবিন

আপডেট টাইম : ০৩:২৬:০০ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০