ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

সহ-সভাপতি পদে সর্বোচ্চ ভোটে জয়ী জিৎ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৫:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০
  • ২৭৫ বার

হাওর বার্তা ডেস্কঃ অনুষ্ঠিত হয়ে গেল ২০২০ সালের আর্টিস্ট ফোরামের নির্বাচন। এ নির্বাচন নিয়ে সবার আগ্রহ ছিল তুঙ্গে। নজিরবিহীনভাবে এবছর আর্টিস্ট ফোরামের বিভিন্ন পদের জন্য ৩৭ জন মনোনয়ন জমা দেন। গেল ৯ ফেব্রুয়ারি দক্ষিণ  কলকাতার এক স্কুলে ভোটগ্রহণ হয়। ফোরামের ৩৫০০ সদস্যের মধ্যে ভোট দিয়েছেন ২৫০০ জন।

জানা যায়, এবার সংসদীয় নির্বাচনের পদ্ধতিতে গোপন ব্যালটেই ভোটদান হয়েছে আর্টিস্ট ফোরামে। গননার পর আর্টিস্ট ফোরামের কার্যকরী সভাপতি নির্বাচিত হলেন শঙ্কর চক্রবর্তী। এছাড়াও সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বরেণ্য অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। এর আগে দুবছর কার্যকরী সভাপতির পদে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সম্প্রতি ইস্তফা দেন তিনি।

এবছর নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হিসেবে উঠে এসেছেল ভরত কল, অঞ্জনা বসু, পার্থসারথি দেব এবং শংকর চক্রবর্তীর নাম। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সবাইকে পেছনে ফেলে এগিয়ে যান শংকর চক্রবর্তী।

এখানে সহ-সভাপতির পদে সবচেয়ে বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন জিৎ। এরপরই আছেন পরাণ বন্দ্যোপাধ্যায় এবং সোহম চক্রবর্তী।

সাধারণ সম্পাদক হয়েছেন অরিন্দম গাঙ্গুলি, যুগ্ম সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায়, সপ্তর্ষি রায়, সহ-সম্পাদক দেবদূত ঘোষ, রানা মিত্র। এছাড়া কার্যকরী সমিতির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন কুশল চক্রবর্তী, জুন মালিয়া, সাগ্নিক, দিগন্ত বাগচি এবং সোনালী চৌধুরী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

সহ-সভাপতি পদে সর্বোচ্চ ভোটে জয়ী জিৎ

আপডেট টাইম : ১১:২৫:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০