ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রা শুরু করল ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৩:২০ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০
  • ২৮৮ বার

হাওর বার্তা ডেস্কঃ টানা ২৫ দিনের অ্যাডভেঞ্চারে বের হচ্ছেন সিয়াম ও পরীমনি। লঞ্চে করে ঘুরবেন আর সময়-অসময়ে  নানা রকম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে তাদের। এমনই গল্প নিয়ে নির্মিত হচ্ছে শিশুতোষ সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। জনপ্রিয় কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ মুহাম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলে দিন’ উপন্যাস অবলম্বনে এই ছবির চিত্রনাট্যে করছেন জাকারিয়া সৌখিন। পরিচালনা করবেন আবু রায়হান জুয়েল। ছবিটির শুটিং শুরু হচ্ছে ১৩ মার্চ থেকে। চলবে টানা ২৫ দিন। সোমবার বিকালে রাজধানীর বিশসাহিত্য কেন্দ্রে সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। এই অনুষ্ঠানে নির্মাতার পাশাপাশি উপস্থিত ছিলেন মুহম্মদ জাফর ইকবাল, সিয়াম আহমেদ, পরীমনি প্রমুখ। সরকারি অনুদানের এই বিশেষ সিনেমার সহপ্রযোজনা করছে বঙ্গ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

যাত্রা শুরু করল ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন

আপডেট টাইম : ১১:১৩:২০ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০