ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

একটু সেক্রিফাইস তো করতেই হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৯:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০
  • ২৮০ বার

হাওর বার্তা ডেস্কঃ ২০১৪ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মধ্য দিয়ে শোবিজে আসেন নীলাঞ্জনা নীলা। বদরুল আনাম সৌদের ‘গহীন বালুচর’ চলচ্চিত্রে নিশি চরিত্রে নীলার অনবদ্য অভিনয় দর্শকের কাছে দারুণ প্রশংসিত হয়। নতুন চলচ্চিত্রে তাকে এখন পর্যন্ত না দেখা গেলেও খুব শিগগিরই দেখা যাবে। তার সঙ্গে কথা বলে লিখেছেন কামরুজ্জামান মিলু

ছোট পর্দায় ব্যস্ততা বেড়েছে আপনার। নতুন কাজের খবর কি? 
এখন তো ভালোবাসা দিবসের কাজ হচ্ছে। আমি খুব বেশি কাজ কখনোই করি না। এবারের ভালোবাসা দিবসে শারবিয়া খান জাছিমের ‘সেদিন দুজনে’ নামের নাটকে অভিনয় করেছি। এখানে আমার সহশিল্পী হিসেবে রয়েছেন পাভেল।

এটি যে কোনো একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।

এর বাইরে আর কোনো কাজ করা হয়েছে কি?
সম্প্রতি ‘ইস্কান্দার শাহ একজন সুপারস্টার’ নামে একটি নাটকের কাজ করলাম। এর চিত্রনাট্য ও পরিচালনায় ছিলেন হিমু আকরাম। ফিল্ম ইউনিটের অদ্ভুত কিছু চরিত্র নিয়েই এই নাটক। যেখানে জাহিদ হাসান একজন সুপারস্টার। তার বিপরীতে আমি অভিনয় করেছি। সাত পর্বের এ ধারাবাহিক নাটকটি প্রচার হবে আরটিভিতে।

এ ছাড়া অন্য কোনো ধারাবাহিক নাটকে অভিনয় করছেন কি?
বদরুল আনাম সৌদের রচনা ও পরিচালনায় ‘লুকোচুরি লুকোচুরি’ গল্প নামের ধারাবাহিকে এখনো কাজ করছি। এটি বিটিভিতে প্রচার হচ্ছে। এখানে সহশিল্পী হিসেবে রয়েছেন সুবর্ণা মুস্তাফা, জিতু আহসান, আজাদ আবুল কালামসহ অনেকে। পড়াশোনার জন্য নতুন সিরিয়াল খুব একটা করছি না।

পড়াশোনার খবর কি?
বর্তমানে উত্তরা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে দ্বিতীয় বর্ষে পড়ছি। তাই পড়াশোনা ঠিক রেখে কাজ করছি।

সিনেমায় আবার কবে দেখা যাবে?
সত্যি বলতে বর্তমানে আমার মূল পরিকল্পনা সিনেমা নিয়ে। হাতে বেশ কয়েকটি গল্প রয়েছে। শুটিং শুরু না হওয়ার কারণে নাম বলতে চাইছি না। চার-পাঁচটি সিনেমা হাতে রয়েছে আমার।

কবে শুরু হবে এসব সিনেমার কাজ?
জানুয়ারিতে একটির কাজ শুরু হওয়ার কথা ছিল। তবে বেশকিছু কারণে এ সিনেমার কাজটি পিছিয়ে গেছে। সব ঠিক থাকলে আসছে মার্চ বা এপ্রিলে এর কাজ শুরু হবে।

কি ধরনের গল্পে নতুন সিনেমায় দেখা যাবে আপনাকে?
একটি সিনেমার গল্প আছে রোমান্টিক। এ ছাড়া যুদ্ধের সময়ের কাহিনী এবং অন্য একটিতে একটি মেয়ের ঘুম নিয়ে গল্প হাতে পেয়েছি। সব ঠিক থাকলে মোটকথায় এবার ভিন্ন কিছু গল্পে কাজ করা হবে।

সিনেমার শুটিং তো লম্বা সময় ধরে হয়, সেক্ষেত্রে পড়াশোনার ক্ষতি হবে না?
সিনেমা তো অনেক বড় ক্যানভাসের কাজ। আর সিনেমার জন্য একটু সেক্রিফাইস তো করতেই হবে। তবে এখন পর্যন্ত পড়াশোনা ঠিক রেখেই কাজ করে যাচ্ছি আমি।

বিয়ে নিয়ে পরিকল্পনা কি?
বিয়ের বিষয়ে এখনই কিছু ভাবছি না। প্রেম করছি তবে নাম বলতে চাই না। এটা ঠিক থাকলে বিয়ে হবে, না হলে হবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

একটু সেক্রিফাইস তো করতেই হবে

আপডেট টাইম : ১০:২৯:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০