ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

চলচ্চিত্রের সুপারস্টার জাহিদ হাসানের একরোখা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৫:০২ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০
  • ২৮৬ বার

হাওর বার্তা ডেস্কঃ চলচ্চিত্রের সুপারস্টার জাহিদ হাসানের একরোখা স্বভাব। প্রোডাকশনের লোকজনদের সঙ্গে বাজে ব্যবহার করা, নিজের মতো করে চিত্রনাট্য ঘুরিয়ে দেয়া, নায়িকার সঙ্গে অকারণে ঘনিষ্ঠ হওয়া তার বৈশিষ্ট্য। তবু নির্মাতারা তার  সিডিউলের জন্য ব্যাকুল। ‘ইস্কান্দার শাহ একজন সুপারস্টার ’ শিরোনামের সাত পর্বের একটি ধারাবাহিকে এমন চরিত্রে দেখা যাবে এ অভিনেতাকে। এর চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন হিমু আকরাম। আসছে ঈদে নাটকটি আরটিভিতে প্রচার হবে বলে জানান নির্মাতা। জাহিদ হাসান বলেন, আমাকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের চরিত্রে দর্শক দেখেছেন। সেগুলো দর্শকের কাছে প্রশংশিত হয়েছে।

এবার নতুন আরো একটি চরিত্র নিয়ে ঈদে আসছি। একজন জনপ্রিয় তারকার চরিত্রে অভিনয় করেছি।  চরিত্রটিতে বেশ আনন্দ পাবে দর্শক। ‘ইস্কান্দার শাহ একজন সুপারস্টার ’ নাটকে বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করছেন নীলাঞ্জনা নীলা, মুনিরা মিঠু, সাজু খাদেম, আরফান আহমেদ, আনন্দ খালিদ, শফিক খান দিলু, আল আমিন, বাদল, তারিক স্বপন প্রমুখ। এদিকে জাহিদ হাসান সম্প্রতি বৈশাখী টিভি’র আসছে দুই ঈদের দু’টি ধারাবাহিকে চুক্তিবদ্ধ হয়েছেন। ধারাবাহিক দু’টি হলো ‘দ্য জেন্টলম্যান’ ও ‘বুড়া জামাই’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

চলচ্চিত্রের সুপারস্টার জাহিদ হাসানের একরোখা

আপডেট টাইম : ১০:১৫:০২ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০