ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

প্রথমবার নিজের গণ্ডির বাইরে ইউটিউবার তাওহীদ আফ্রিদি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১০:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০
  • ২৬৬ বার

হাওর বার্তা ডেস্কঃ তরুণ কণ্ঠশিল্পী সাদাত হোসেনের নতুন গান ‘একদিন পোড়াবে আমার অভাব’। স্যাড-রোম্যান্টিক ঘরানার এই গান প্রকাশ হচ্ছে বুধবার সন্ধ্যায়। দেশের অন্যতম অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ব্যানারে ইউটিউবে উন্মুক্ত করা হবে এর মিউজিক ভিডিও।

‘এ পাগলের ভালোবাসার স্বভাব, একদিন পোড়াবে আমার অভাব’- এমন কথায় গানটি লিখেছেন ও সুর করেছেন সাদাত হোসেন। সংগীত পরিচালনা করেছেন পিবি রুদ্র।

গানটির ভিডিও নির্মাণ করেছেন মনজু আহমেদ। চিত্রায়ণ ও সম্পাদনা করেছেন ফারহান আহমেদ রাফাত। ভিডিওতে অভিনয় করেছেন দেশের শীর্ষ ইউটিউবার তাওহীদ আফ্রিদি ও এই সময়ের জনপ্রিয় মডেল-অভিনেত্রী পায়েলিয়া পায়েল।

এই প্রোজেক্ট নিয়ে নিজের অনুভূতির কথা জানিয়ে পায়েল বলেন, এই কাজটার গল্প-ভাবনা এত চমৎকার, বলে বোঝাতে পারব না। শুটিংয়ের পুরো আয়োজন ছিল গোছানো। আর তাওহীদ আফ্রিদি একজন জনপ্রিয় ইউটিউবার। ব্যক্তি হিসেবেও চমৎকার। তাই কাজ করার সময় দারুণ অভিজ্ঞতা হয়েছে।

অন্যদিকে আফ্রিদি বলেন, নিজের কাজের বাইরে সাধারণত আমাকে দেখা যায় না। এই প্রথম আমি অন্যের কাজ করেছি। কিন্তু এই কাজটি কেন করেছি? প্রশ্নটার উত্তর দর্শকেরা পেয়ে যাবেন ‘একদিন পোড়াবে আমার অভাব’ রিলিজের পর। আমার বিশ্বাস, এবারের ভালোবাসা দিবসে এটা সবচেয়ে স্পেশাল কাজ হিসেবে দর্শকদের মন জয় করে নেবে।

‘একদিন পোড়াবে আমার অভাব’ নিয়ে এর নির্মাতা মনজু আহমেদ বলেন, এই গানটি যখন আমি সাদাতের মুখ থেকে শুনি, তখনই আমার মাথায় কাজের পরিকল্পনা আসে। সেই মোতাবেক গল্প সাজিয়েছি। আর শিল্পী বাছাইয়ে আমি একদম নতুন ফ্লেভার দিতে চেয়েছি। তাই আফ্রিদি ও পায়েলকে নিয়ে কাজটি করেছি। আমার বিশ্বাস, গানটি সবার ভালো লাগবে।

গানের গায়ক সাদাত হোসেন বলেন, আমার দ্বিতীয় গান এটি। তাই নিজেকে ছাড়িয়ে যাওয়ার একটা প্রয়াস আছে। চেষ্টা করেছি, বাকিটা শ্রোতা-দর্শকেরা বিবেচনা করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

প্রথমবার নিজের গণ্ডির বাইরে ইউটিউবার তাওহীদ আফ্রিদি

আপডেট টাইম : ১০:১০:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০