ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

২৩ নাটকে মেহজাবিন ভ্যালেন্টাইনস ডে’র

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০
  • ২৮৭ বার

হাওর বার্তা ডেস্কঃ উৎসব-পার্বণ আর বিশেষ দিবসে নাটক বাঙালির প্রাত্যহিক জীবনের অনুষঙ্গ। আর এসব নাটকের জনপ্রিয় মুখ মেহজাবিন চৌধুরী। মিষ্টি প্রেমের নাটকের গল্পে সবার পছন্দ ছোট পর্দার এই নায়িকাকে।

প্রতি বছর ঈদ, পূজা ও ভালোবাসা দিবসের নাটকগুলোতে দেখা যায় মেহজাবিনকে। এবারও দর্শকদের আনন্দ দিতে প্রস্তুত এ সুদর্শনী। ভালোবাসা দিবসের ২৩টি নাটকে অভিনয় করেছেন দর্শকনন্দিত এই অভিনেত্রী। ২৩ নাটকের তিনটি এরই মধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে। আর ২০টি নাটক আগামী ১৩ ফেব্রুয়ারি বিভিন্ন টেলিভিশন ও ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হবে।

ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত ‘প্রতিদিন’, ‘এ মন আমার’ ও ‘ঘরে ফেরা’ শিরোনামের ৩টি নাটক প্রকাশিত হওয়ার পর থেকে প্রশংসায় ভাসছে মেহজাবিন।

বাকি ২০টি নাটকও প্রশংসিত হবে বলে আশা করছেন নির্মাতারা। এই তালিকায় আছে কাজল আরেফিন অমির পরিচালনায় ‘স্যার আই লাভ ইউ’, মাহমুদুর রহমান হিমির পরিচালনায় ‘মেমোরিস’, এল আর সোহেলের পরিচালনায় ‘দৃষ্টি’, মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ‘গজদন্তিণী’, সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় ‘শিফট’ অরুন গমেজের পরিচালনায় ‘সিগনেচার’, মুহিদুল মহিমের পরিচালনায় ‘ফটো ফ্রেম’ ও ‘হৃদয় ভাঙা ঢেউ’। সব নাটকে মেহজাবিনের নায়ক আফরান নিশো।

এ ছাড়া ‘অপরূপা’ নামে একটি নাটকে মেহজাবিনের বিপরীতে অভিনয় করেছেন অপূর্ব। এটিও বেশ সাড়া ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

২৩ নাটকে মেহজাবিন ভ্যালেন্টাইনস ডে’র

আপডেট টাইম : ০৩:০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০