ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডাবিং শেষ করলেন জয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৬:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০
  • ৩১০ বার

হাওর বার্তা ডেস্কঃ বেশ আয়োজন করে বছর চারেক আগে শুরু হয়েছিল নুরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’ সিনেমার শুটিং। শুটিংয়ের পর নানা কারণেই আটকে ছিল জয়া আহসান অভিনীত এই সিনেমার বাকি কাজ। রোববার এ সিনেমার ডাবিং শেষ করেছেন জয়া। তিনি বলেন, অবশেষে ‘পেয়ারার সুবাস’ আলোর মুখ দেখতে যাচ্ছে। এ সিনেমার ডাবিং শেষ করলাম। এটা অবশ্যই একটা সুখবর। ছবিটি বৈবাহিক সম্পর্কের গল্প নিয়ে নির্মিত। আশা করি, এটি নতুন কিছু নিয়ে দর্শকদের মাঝে উপস্থিত হবে।

সিরাজগঞ্জ ও পাবনার বিভিন্ন লোকেশনে নির্মিত এ ছবিতে জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, সুষমা সরকার, নূর ইমরান মিঠু, মাহমুদ আলমসহ অনেকেই। আলফা আই প্রযোজিত ‘পেয়ারার সুবাস’ সিনেমার কালার গ্রেডিং, সাউন্ড ও মিউজিকের কাজ শেষ হলেই ছবিটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডাবিং শেষ করলেন জয়া

আপডেট টাইম : ১০:৪৬:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০