ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

সেন্সর বোর্ডে আনকাট ছাড় পেল ‘সাহসী হিরো আলম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৬:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০
  • ২৭৪ বার

হাওর বার্তা ডেস্কঃ নিজের বানানো মিউজিক ভিডিও দিয়ে সোশ্যাল মিডিয়ায় হুট করেই আলোচনায় আসেন হিরো আলম। এরপর জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বেশ আলোচনার সৃষ্টি করে।

এরপরই স্ত্রীকে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করা হয় হিরো আলমকে। অনেক চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে গত বছর কেটেছে তার। এবার নতুন বছরে তার প্রযোজিত ছবি ‘সাহসী হিরো আলম’ সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। খবরটি জানান হিরো আলম নিজেই।

তিনি বলেন, ‘কোনো আলোচনা-সমালোচনা আমাকে আটকাতে পারেনি। আনকাট ছাড়পত্র পেয়েছে আমার ছবি। সব ঠিক থাকলে, আগামী ২৭ মার্চ এটি মুক্তি দেওয়া হবে।’

এর আগে, ‘সাহসী হিরো আলম’ ছবিটি ভালোবাসা দিবসে মুক্তির কথা শোনা গেলেও তা পেছানো হয়েছে। এর কারণ জানতে চাইলে হিরো আলম বলেন, ‘প্রথমে চেয়েছিলাম, ভালোবাসা দিবসে এটি মুক্তি দেব। কিন্তু হল বুকিং পাইনি বলে ছবির মুক্তির তারিখ পেছানো হয়েছে। আমি মনে করি, আমার ছবি মানুষ দেখবেই। কারণ আমার প্রতি মানুষের ভালোবাসা আছে।’

‘সাহসী হিরো আলম’ ছবিতে হিরো আলমের বিপরীতে অভিনয় করেছেন তিন নায়িকা সাকিরা মৌ, রাবিনা বৃষ্টি ও নুসরাত জাহান। ছবিটি পরিচালনা করেছেন এ আর মুকুল নেতৃবাদি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

সেন্সর বোর্ডে আনকাট ছাড় পেল ‘সাহসী হিরো আলম

আপডেট টাইম : ১০:২৬:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০