ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

কারিনার অনুপ্রেরণায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৬:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০
  • ৩০২ বার

হাওর বার্তা ডেস্কঃ পরনে পিঙ্ক কালারের শাড়ি। ঠোঁটেও একই রঙের লিপস্টিক। মুখে সাধারণ মেকআপ। শাড়িটির এক জায়গায় লেখা আছে ‘জানু’। এমন চমৎকার লুকে ফ্রেমবন্দি হয়েছেন দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনি।

এ অভিনেত্রীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জানু’। গত ৭ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে এটি। এ উপলক্ষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। এ সময় এ শাড়ি পরে হাজির হয়েছিলেন সামান্থা।

মজার বিষয় হলো—একই ডিজাইনের শাড়ি পরেছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘গুড নিউজ’। এ সিনেমার প্রচারে শাড়িটি পরেছিলেন তিনি। তার শাড়িতে ‘জানু’ লেখার স্থলে ‘বেবু’ লেখা ছিল।

এদিকে ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, কোনো সন্দেহ নেই যে, কারিনাকে দেখে অনুপ্রাণিত হয়েই শাড়িটি পরেছেন সামান্থা। এটি ডিজাইন করেছেন উর্বশী শেঠি। তবে দুজনকেই এ শাড়িতে দারুণ মানিয়েছে।

তামিল ভাষার ‘৯৬’ সিনেমাটি তেলেগু ভাষায় ‘জানু’ নামে রিমেক হয়েছে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সামান্থা। এটিও পরিচালনা করেছেন প্রেম কুমার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

কারিনার অনুপ্রেরণায়

আপডেট টাইম : ১০:১৬:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০