ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

ছয় মাস পর মঞ্চে এন্ড্রু কিশোর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৭:০৫ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০
  • ৩১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে গত বছরের সেপ্টেম্বর মাস থেকে চিকিৎসাধীন আছেন বরেণ্য সংগীতশিল্পী এন্ড্রু কিশোর। সেখানে ক্যানসারের চিকিৎসা চলছে তার। সে কারণে অনেক দিন স্টেজে উঠতে পারেননি তিনি। এবার দীর্ঘ ছয় মাস পর গানের মঞ্চে হাজির হলেন তিনি। রোববার সন্ধ্যায় এন্ড্রু কিশোরের সম্মানে এক জমকালো কনসার্টের আয়োজন করা হয় সিঙ্গাপুরের জালান বুকিত মেরাহর গেটওয়ে থিয়েটারে। সন্ধ্যায় এই কনসার্টে গান গেয়েছেন সৈয়দ আব্দুল হাদী, সাবিনা ইয়াসমীন, মিতালী মুখার্জি ও এন্ড্রু কিশোরের শিষ্য মোমিন বিশ্বাস। এই কনসার্টে চিকিৎসকদের অনুমতি নিয়ে উপস্থিত হয়েছিলেন এন্ড্রু কিশোর। অসুস্থ শরীর নিয়েও গান গেয়ে দর্শক শ্রোতাদের অন্যরকম আবেগে ভাসিয়েছেন তিনি। তার সঙ্গে কন্ঠ মেলাতে গিয়ে কেঁদেছেন অনেক ভক্তও।
লাল রঙা পাঞ্জাবি ও কালো রঙের হ্যাট পরে কনসার্টে হাজির হন তিনি। এই কনসার্টের শিরোনাম ছিলো ‘এন্ড্রু কিশোরের জন্য ভালোবাসা’। প্রসঙ্গত, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর অসুস্থ অবস্থায় গত ৯ই সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ১৮ই সেপ্টেম্বর তার শরীরে ক্যানসার ধরা পড়ে। এরপর থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। এরপর থেকে নিয়মিত কেমোথেরাপি দেওয়া হচ্ছে তাকে। চিকিৎসার শুরুতে জানানো হয়েছিল, এন্ড্রু কিশোরকে ৬টি সাইকেলে ২৪টি কেমোথেরাপি দিতে হবে। ইতোমধ্যে ১৮টি কেমো সম্পন্ন হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ছয় মাস পর মঞ্চে এন্ড্রু কিশোর

আপডেট টাইম : ০২:৫৭:০৫ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০