ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

হয়ে গেল ১৭ ঘণ্টাব্যাপী সপ্তম বাংলা খেয়াল উৎসব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০
  • ২৭২ বার

হাওর বার্তা ডেস্কঃ উচ্চাঙ্গ সংগীতকে মানুষের কাছে জনপ্রিয় করার লক্ষ্যে চ্যানেল আই গত সাত বছর ধরে আয়োজন করে  আসছে  বাংলা খেয়াল উৎসব। এরই ধারাবাহিকতায় ৮ই ফেব্রুয়ারি সপ্তমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল এ আসর। এবার উৎসবের পৃষ্ঠপোষকতা করেছে ইস্পাহানি মির্জাপুর। ওইদিন বিকাল ৫টায় শুরু হয়ে উৎসবটি শেষ হয়েছে গতকাল সকাল ৯টায়। এ আয়োজনের পুরোধা ব্যক্তিত্ব সংগীতজ্ঞ আজাদ রহমানের তত্ত্বাবধানে উৎসবের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন চ্যানেল আই-এর পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, ড. লীনা তাপসী খান, ড. অসিত রায়, হারুন অর রশিদ, সেলিনা আজাদ প্রমুখ। উদ্বোধন শেষে আজাদ রহমান বলেন, সংগীতের নব দিগন্ত বাংলা সংগীতের উৎকর্ষ বাংলা খেয়ালকে সবার কাছে, সর্বজনীনভাবে পৌঁছে দেয়ার একটি প্রয়াস এটি। এ প্রয়াস প্রতিটি সংগীতপিপাসু মানুষের কাছে যথেষ্ট গ্রহণযোগ্যতা পাচ্ছে। সারা রাতব্যাপী বাংলা খেয়াল প্রচার করার এ সিদ্ধান্ত চ্যানেল আইয়ের যুগান্তকারী সিদ্ধান্ত।

উৎসবে সংগীত পরিবেশন করেছেন দুই শতাধিক বিভিন্ন বয়সের শিল্পী। উৎসবটি সরাসরি সম্প্রচার করেছে চ্যানেল আই। প্রযোজনা করেছেন অনন্যা রুমা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

হয়ে গেল ১৭ ঘণ্টাব্যাপী সপ্তম বাংলা খেয়াল উৎসব

আপডেট টাইম : ১১:৩০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০