ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

আলাদা স্টাইলে হাজির শাকিব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৮:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০
  • ২৭০ বার

হাওর বার্তা ডেস্কঃ  বীর’ সিনেমাটির কাজ শুরু হবার পর থেকেই নিত্য নতুন আলোচনায় আসেন ঢালিউডের কিংখ্যাত  নায়ক শাকিব খান। গুনী নির্মাতা কাজী হায়াত পরিচালিত ৫০তম সিনেমা এটি। এ সিনেমার রোমান্টিক গান ‘তুমি আমার জীবন’ ইউটিউবে প্রকাশের পর অল্প সময়ে ১৩ লাখের বেশি ভিউ হয়েছে। শনিবার রাতে শাকিব খানের ইউটিউব এসকে ফিল্মসে ‘বীর’ ছবির ট্রেলার প্রকাশ পায়। এখানে ভিন্ন স্টাইলে দেখা যায় শাকিব খানকে। ট্রেলার প্রকাশের পর বেশিরভাগ কমেন্টে রয়েছে এ সিনেমায় শাকিবের দেয়া সংলাপের সুনাম। শাকিব খান বলেন, সিনেমার সংলাপে দেশপ্রেমের বিষয় রয়েছে। মৌলিক গল্পের ছবি এটি।

শতভাগ দেশীয় গল্পের ছবি ‘বীর’। আমি নিজেকে একেবারে অন্য রকমভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি।

এ সিনেমার জন্য দীর্ঘ সময় দাঁড়িগোফ রাখেন শাকিব খান। কত সময়ের জন্য এমন বেশে শুটিং করেছেন জানতে চাইলে তিনি বলেন, দুই মাসেরও বেশি সময় দাঁড়িগোফ রাখতে হয়েছে এ সিনেমার জন্য। কাজী হায়াতের সিনেমার আলাদা একটা স্টাইল আছে, সেই স্টাইলটা দর্শকরা পছন্দ করবেন বলে আশা করছি। ইতিমধ্যে ট্রেলার প্রকাশের পর বেশকিছু পজিটিভ কমেন্ট পেয়েছি। ‘বীর’ ছবির ট্রেলারে ভিন্ন লুকে ও দারুণ সব সংলাপে পাওয়া গেছে শাকিব খানকে। ৩ মিনিট ১৬ সেকেন্ডের ট্রেলারে ছবিটি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছেন পরিচালক কাজী হায়াত। এ ছবির নতুন একটি গান আগামীকাল প্রকাশ হবার কথা রয়েছে। বাকি গানগুলোও দর্শকদের ভালোলাগবে বলে জানান ঢালিউডের এই শীর্ষ তারকা। ‘বীর’ ছবির ট্রেলারে রাজনীতি ও বর্তমান সময়ের চালচিত্র উঠে এসেছে। ভালোবাসা দিবস উপলক্ষে ১৪ই ফেব্রুয়ারি ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এর আগে ১২ই ফেব্রুয়ারি সন্ধ্যায় ঢাকা ক্লাবের একটি অনুষ্ঠানে ‘বীর’ সিনেমা নিয়ে সাংবাদিকের সামনে কথা বলবেন শাকিব খান। ‘বীর’ ছবিতে শাকিব খান ও বুবলী ছাড়া অভিনয় করেছেন কাজী হায়াৎ, সাদেক বাচ্চু, মিশা সওদাগর, শবনম পারভীন, নাদিম, সোহেল খান, ডন, জাদু আজাদ, শিবা শানু, দুলারী, শিশুশিল্পী সুনান প্রমূখ। ছবিটির সহ-প্রযোজক এমডি ইকবাল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

আলাদা স্টাইলে হাজির শাকিব

আপডেট টাইম : ১১:২৮:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০