ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এম আর-নাইন’ ছবির পোস্টারে এবিএম সুমন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০
  • ৩৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ হলিউডের নির্মাতা আসিফ আকবর ‘এম আর-নাইন’ সিনেমাটি পরিচালনা করতে যাচ্ছেন। আর এখানে মাসুদ রানার চরিত্রে অভিনয় করবেন এবিএম সুমন। সম্প্রতি বিশ্বের জনপ্রিয় সব মুভির তথ্য সাইট (আইএমডিবি)-তে প্রকাশ করা হয়েছে ‘এম আর নাইন’ সিনেমার পোস্টার। যেখানে দেখা যাচ্ছে এবিএম সুমনকে। আর পোস্টারের উপর লেখা হয়েছে এবিএম সুমনই মাসুদ রানার চরিত্রে কাজ করতে যাচ্ছেন। কাজী আনোয়ার হোসেনের সিরিজ থেকেই মাসুদ রানাটি নির্মাণ হচ্ছে বলেও তথ্য দেওয়া আছে। আইএমডিবির ওয়েব সাইটে এ সিনেমার অন্য অভিনয়শিল্পীদের নামও প্রকাশ করা হয়েছে। যেখানে জান্নাতুল ফেরদৌস পিয়াকে রুপা চরিত্রে, সানজু জনকে এজেন্ট চরিত্রে দেখা যাবে।

অনান্য হলিউডের অভিনয়শিল্পীদের সঙ্গে বাংলাদেশ থেকে আরও অভিনয় করবেন তারিক আনাম খান। এদিকে হলিউডের পরিচালক আসিফ আকবরের বাইরে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘মাসুদ রানা’ সিনেমার কাজও সামনে শুরু হবে। এ সিনেমাটি পরিচালনা করবেন সৈকত নাসির। বাংলাদেশে ‘কে হবে মাসুদ রানা’-এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন রাসেল রানা এখানে মূল চরিত্রে অভিনয় করবেন। এপ্রিলে ছবির শুটিং শুরু হবার কথা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এম আর-নাইন’ ছবির পোস্টারে এবিএম সুমন

আপডেট টাইম : ১১:২৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০