ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অস্কারে সেরা রেনে জেলেগার, হোয়াকিন ফিনিক্স

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৮:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০
  • ২৯২ বার

হাওর বার্তা ডেস্কঃ  ৯২তম একাডেমি অ্যাওয়ার্ড তথা অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন মার্কিন অভিনেত্রী রেনে জেলেগার। সেরা অভিনেতা হয়েছেন হোয়াকিন ফিনিক্স।

রেনে পুরস্কার পেয়েছেন ‘জুডি’ ছবিতে অভিনয়ের জন্য। আর ফিনিক্স জোকারে।

৯ ফেব্রুয়ারি (বাংলাদেশ সময় ১০ ফেব্রুয়ারি ভোররাত) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হয় হলিউডি চলচ্চিত্রের সবচেয়ে জমকালো আসর।

এবছর অস্কারে সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছিলেন সিন্থিয়া এরিভো (হ্যারিয়েট), স্কারলেট জোহানসন (ম্যারেজ স্টোরি), সিয়োর্স রোনান (লিটল উইমেন) এবং শার্লিজ থেরন (বোম্বশেল)।

অভিনেতাদের মধ্যে মনোনয়ন ছিল লিওনার্দো ডিক্যাপ্রিও (ওয়ানস আপন আ টাইম ইন হলিউড), আন্তোনিও বান্দেরেস (পেইন অ্যান্ড গ্লোরি), অ্যাডাম ড্রাইভার (ম্যারেজ স্টোরি) এবং জোনাথন প্রাইস (দ্য টু পপিস)।

সহঅভিনেতা হিসেবে এদিন অস্কার জিতেছেন ব্র্যাড পিট। ‘ওয়ানস আপন আ টাইম ইন হলিউড’ছবিতে।

পিটকে কঠিন প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে আল পাচিনো এবং জো পেসির সঙ্গে। এই দুজন অভিনয় করেছেন ‘দ্য আইরিশম্যান’ ছবিতে। পিটকে টেক্কা দিতে হয়েছে টম হ্যান্কস এবং অ্যান্থনি হপকিন্সের সঙ্গেও।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অস্কারে সেরা রেনে জেলেগার, হোয়াকিন ফিনিক্স

আপডেট টাইম : ১১:১৮:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০