ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

দেব বলেছে, আমায় খুব সুন্দর লাগছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৮:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০
  • ২৮৭ বার

হাওর বার্তা ডেস্কঃ রুক্মিনির পরণে লাল শাড়ি। সিঁথিতে সিঁদুর। মুখে প্রাণখোলা হাসি। পাশে দাঁড়িয়ে অভিনেতা আবির। তার হাত ধরে আছেন টলিউড অভিনেত্রী রুক্মিনি মৈত্র। বিয়ে উপলক্ষে এমন সাজ সেজেছেন এই নায়িকা। তাও বিয়ে আবির চ্যাটার্জির সঙ্গে। তবে এসবই নতুন সিনেমার জন্য।

প্রেমিক দেবকে ছাড়া প্রথমবার অন্য নায়কের সঙ্গে অভিনয় করছেন রুক্মিনি মৈত্র। ‘সুইজারল্যান্ড’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন তারা। বর্তমানে সুইজারল্যান্ডে সিনেমাটির শুটিং চলছে। কিন্তু রুক্মিনির সিঁদুর পরা লুক নিয়ে কী বলছেন দেব? ভারতীয় একটি সংবাদমাধ্যমে রুক্মিনি বলেন, ‘দেব বলেছে, আমায় খুব সুন্দর লাগছে’।

শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে রুক্মিনি মৈত্র বলেন, ‘ঠান্ডায় কাঁপতে কাঁপতে রাতে শুট করছি। সারারাত শিশির পড়ছে। দিন-রাতের এই পরিশ্রমে পুরো টিম সহযোগিতা করছে। এই সিনেমার প্রোডাকশন ইউনিট খুব-ই ভালো।’

শৌভিক কুণ্ডু পরিচালিত এ সিনেমায় রুমি চরিত্রে অভিনয় করছেন রুক্মিনি। আর শিবু চরিত্রে দেখা যাবে আবিরকে। সহশিল্পী আবির প্রসঙ্গে রুক্মিনি মৈত্র বলেন, ‘আবির আমাকে খুব সাহায্য করছে। ও জানে আমি নতুন। আমার অসুবিধাগুলো ঠিক কী সেটা বুঝে ও আমাকে কমফর্টেবল করেছে। যাতে সহজে অভিনয়টা করতে পারি।’

শুভশ্রীর সঙ্গে বিচ্ছেদের পর রুক্মিনি মৈত্রর প্রেমে মজেন দেব। এর আগে দেবের সঙ্গে প্রেমের বিষয়ে রুক্মিনি বলেছিলেন, ‘দেব এবং আমি খুব ভালো বন্ধু। সময়, দূরত্ব অথবা কোনো ব্যক্তি আমাদের এ সম্পর্ক পরিবর্তন করতে পারবে না। দেবও সেটি ভালোভাবেই জানে।’

মডেল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রুক্মিনি। বড় পর্দায় অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন তিনি। ২০১৭ সালে ‘চ্যাম্প’ সিনেমার মাধ্যমে সিনেমায় অভিষেক ঘটে রুক্মিনির। এরপর ‘ককপিট’ ও ‘কবীর’ সিনেমায় অভিনয় করেন তিনি। এই তিনটি সিনেমাতেই দেবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন এই অভিনেত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

দেব বলেছে, আমায় খুব সুন্দর লাগছে

আপডেট টাইম : ০৯:৩৮:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০