হাওর বার্তা ডেস্কঃ ২০১৪ সালে ‘চ্যানেল আই সেরা নাচিয়ে’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন পারসা ইভানা। এরপর থেকে শোবিজে ব্যস্ত তিনি। মাত্র সাত বছরের ক্যারিয়ারে অনেক গুণী নির্মাতার নাটকে যেমন অভিনয় করেছেন, তেমনি বেশ আলোচিত গানের মিউজিক ভিডিওতেও মডেল হিসেবে কাজ করেছেন এ পর্দাকন্যা। তবে এখন তার স্বপ্ন একটি হলেও ভালো গল্পের সিনেমাতে কাজ করা। আর তাতে সহশিল্পী হিসেবে চান জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরীকে।
Reporter Name 























