ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

বসন্তের গান নিয়ে ইউসুফ-লুইপা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৩:১০ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০
  • ২৯৩ বার

হাওর বার্তা ডেস্কঃ এই প্রজন্মের দুই জনপ্রিয় কণ্ঠশিল্পী ইউসুফ আহমেদ খান ও জিনিয়া জাফরিন লুইপাকে নিয়ে আরটিভিতে ‘এই রাত তোমার আমার’র বিশেষ পর্ব সাজানো হয়েছে ফাল্গুনের গান নিয়ে। এটি প্রচার হবে বসন্তের প্রথম প্রহরে আগামী ১৩ই ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটায়। এতে ইউসুফ গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া বিখ্যাত গান ‘বসে আছি পথ চেয়ে ফাগুনেরও গান গেয়ে’ ও শিবাজী চ্যাটার্জির ‘ফুলেতে ধন্য ফাগুন’। অন্যদিকে লুইপা গেয়েছেন শুভমিতার গাওয়া ‘তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া’ ও সুমন কল্যাণপুরের ‘মনে করো আমি নেই’ গান দুটি। ইউসুফ ও লুইপাকে নিয়ে বিশেষ এই আয়োজনের রেকর্ডিং এরইমধ্যে সম্পন্ন হয়েছে আরটিভির বেঙ্গল স্টুডিওতে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন দিঠি আনোয়ার। ইউসুফ আহমেদ খান বলেন, শ্রোতা-দর্শকের ভালোলাগার মতো দুটি গান গেয়েছি আমি। ‘বসে আছি পথ চেয়ে’ গানটি এর আগে অনেকবার বিভিন্ন অনুষ্ঠানে গাইলেও ‘ফুলেতে ধন্য ফাগুন’ গানটি নতুন করে তুলে গাইতে হয়েছে।
লুইপা বলেন, দর্শক-শ্রোতার কাছে অনুরোধ থাকবে বসন্তের বিশেষ গান নিয়ে ‘এই রাত তোমার আমার’র বিশেষ আয়োজন দেখার জন্য। যে দু’টি গান গেয়েছি সেগুলো আমার বেশ প্রিয়। চেষ্টা করেছি মনের মতো গাইতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বসন্তের গান নিয়ে ইউসুফ-লুইপা

আপডেট টাইম : ১০:১৩:১০ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০