হাওর বার্তা ডেস্কঃ এবারের ভালোবাসা দিবসটি বিশেষ হয়েই আসছে সাফা কবিরের জন্য। কারণ, এর আগে কোনো ভালোবাসা দিবসেই তিনি এতো সংখ্যক নাটকে অভিনয় করেননি যতটা করেছেন এবার। তার অভিনয়ে এবারের ভালোবাসা দিবসে আটটি নাটক প্রচার হবে। এগুলো হচ্ছে মাহমুদুর রহমান হিমির ‘দ্য লাস্ট ভ্যালেন্টাইন’, ইমরাউল রাফাতের ‘হাফ ট্রুথ’, স্বরাজ দেবের ‘হার্টলেস’, নূহাশ হুমায়ূনের ‘শেষটা সবাই জানে’, রুবেল হাসানের ‘টেক কেয়ার’, মাহমুদ আনান মিফতাহের ‘দ্য লাস্ট রেইন’, খায়রুল পাপনের ‘শো মেকার’ ও রিংকু মজমুদারের ‘গোঁফ’। এসবের মধ্যে ‘টেক কেয়ার’ এ তার বিপরীতে আছেন অপূর্ব, ‘শো মেকার’ এ আফরান নিশো, ‘দ্য লাস্ট ভ্যালেন্টাইন’ এ শ্যামল মাওলা। ‘শেষটা সবাই জানে’তে ছাড়া বাকিগুলো নাটকে তার বিপরীতে আছেন তৌসিফ মাহবুব। এসব নাটকে অভিনয় করা প্রসঙ্গে সাফা কবির বলেন, আমি কখনোই খুব বেশি নাটকে কাজ করি না। এবারের ভালোবাসা দিবসে যতোগুলো নাটকে অভিনয় করেছি প্রত্যেকটি নাটকেরই গল্প সুন্দর।
আশা করি প্রতিটি নাটকই দর্শকের ভালো লাগবে। এদিকে এবারের ভালোবাসা দিবসে নতুন একজন সংগীতশিল্পীর গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন সাফা কবির। এটি নির্মাণ করেছেন ভিকি জায়েদ। এদিকে গত এক বছরেরও বেশি সময় ধরে সাফা কবির ‘ফেয়ার অ্যান্ড লাভলী বিবি ক্রিম’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। এরইমধ্যে এর নতুন একটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন রাসেল শিকদার। এর আগেও তিনি একই নির্মাতার নির্দেশনায় মডেল হয়েছেন একই পণ্যের আরেকটি বিজ্ঞাপনে। ইমরান মাহমুদুলের সর্বশেষ জনপ্রিয় গান ‘আমার কাছে তুমি অন্যরকম’র মডেল হয়েছিলেন সাফা কবির। এটি গত বছর প্রকাশ হয়। একই বছরে তিনি প্রীতমের ‘খোকা’ শীর্ষক গানে নূহাশ হুমায়ূনের নির্দেশনায় সিয়াম ও প্রতীমের সঙ্গে মডেল হিসেবে কাজ করেও প্রশংসিত হন। দু’দিন আগে ইউটিউবে প্রকাশ হয়েছে দয়াল সাহা রচিত ও ওসমান মিরাজ পরিচালিত ‘মেকআপ গার্ল’ নাটকটি। এতে সাফার অভিনয় বেশ প্রশংসিত হচ্ছে।
সংবাদ শিরোনাম
সাফার জন্য বিশেষ
-
Reporter Name - আপডেট টাইম : ১০:০৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০
- ৩০৪ বার
Tag :
জনপ্রিয় সংবাদ
























