হাওর বার্তা ডেস্কঃ পূজা চেরিকে দর্শকরা এর আগে ‘নূর জাহান’, ‘পোড়ামন টু’, ‘দহন’, ‘প্রেম আমার টু’ নামে চার সিনেমায় ভিন্ন আঙ্গিকে দেখেছেন। এবার ফোক গানের গায়িকা হয়ে বড় পর্দায় হাজির হতে যাচ্ছেন তিনি। শুক্রবার সন্ধ্যায় হাতিরঝিল প্রকল্পের এ্যাম্ফিথিয়েটার এবং ফাউন্টেইনের মূল মঞ্চে গায়িকার বেশে হাজির হন ‘পোড়ামন-২’ খ্যাত এই নায়িকা। আর তাকে এক পলক দেখার জন্য ছিল হাজার মানুষের ভিড়। মঞ্চে ওঠে পূজা চেরি পরিচালকের নির্দেশে ঠোঁট মিলিয়ে পারফর্ম করা শুরু করেন ‘ও দয়াল শোনো রে/ কি ব্যথা এ অন্তরে/ আমি যাবো কোনখানে/ কি হবে দিয়া ভিটা মাটি/ যদি না হয় অন্তর খাঁটি’ শীর্ষক গানের সঙ্গে। মঞ্চের চারদিকে তখন আলোকসজ্জা এবং ভারতের কোরিওগ্রাফার জায়েশ প্রধান পূজার নাচের কৌশল দেখানোতে বেশ ব্যস্ত। পূজা চেরি বলেন, ‘শান’ সিনেমায় গায়িকা রূপে দর্শকরা আমাকে দেখতে পাবেন। শুক্রবার এই গানের শুটিং হলো।
বেশ উপভোগ করেছি। গানটিতে কণ্ঠ দিয়েছেন ঐশী। রাহুলের লেখা এ গানের মিউজিক করেছেন প্রীতম হাসান। আমার বিশ্বাস, এম রাহিম পরিচালিত ‘শান’ সিনেমার এ গানটি ও আমার পারফরমেন্স দর্শকরা পছন্দ করবেন। পরিচালক এম রাহিম বলেন, ছবির কাজ প্রায় শেষদিকে। বর্তমানে গানের কাজগুলোর শুটিং করছি। বিগ বাজেটের সিনেমা হতে যাচ্ছে ‘শান’। একজন পুলিশ অফিসারের জীবনের সত্য ঘটনাকে অবলম্বন করে এ ছবির চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা। কুইক মাল্টিমিডিয়ার প্রযোজনায় এতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাসকিন, চম্পা, অরুণা বিশ্বাস, নাদের চৌধুরী, ডন প্রমুখ।
সংবাদ শিরোনাম
গায়িকা পূজা চেরি
-
Reporter Name - আপডেট টাইম : ০৯:৩৫:১২ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০
- ২৬২ বার
Tag :
জনপ্রিয় সংবাদ
























