ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

আজ ৯২তম অস্কার আসর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০
  • ২৬৪ বার

হাওর বার্তা ডেস্কঃ জমকালো আয়োজনে আজ হতে যাচ্ছে ৯২তম অস্কার অনুষ্ঠান। এরইমধ্যে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক এ পুরস্কার অনুষ্ঠান ঘিরে পরিচালক, তারকা, কলাকুশলীদের মধ্যে অন্যরকম আনন্দ ও কৌতূহল বিরাজ করছে।  যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেয়া হবে এই পুরস্কার। এ বছরও সঞ্চালক ছাড়াই অনুষ্ঠান হবে। স্থানীয় সময় অনুযায়ী আজ সন্ধ্যা (বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকাল সকাল) অনুষ্ঠিত হবে এ আসর। গতবারের মতো এবারো সঞ্চালক থাকছে না অস্কারে। বিভিন্ন পরিবেশনার ফাঁকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন তারকারা। অনুষ্ঠানটি এবিসি নেটওয়ার্কের  মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের ২২৫টি দেশে সরাসরি দেখানো হবে।  সেরা অভিনেতা, ছবি, পরিচালকসহ বিভিন্ন বিভাগে মোট ১১টি মনোনয়ন পেয়ে এবারের অস্কারে সব থেকে এগিয়ে আছে ‘জোকার’ ছবিটি।

‘দ্য আইরিশম্যান, ‘ওয়ানস আপন আ টাইম ইন হলিউড’ এবং ‘১৯১৭’ ছবি তিনটি দশটি করে মনোনয়ন পেয়েছে। সেরা ছবির মনোনয়ন তালিকায় এবার রয়েছে ‘ফর্ড ভি ফেরারি’, ‘দ্য আইরিশম্যান’, ‘জোজো র‌্যাবিট’,  ‘জোকার’, ‘লিটিল ওমেন’, ‘ম্যারেজ স্টোরি’, ‘১৯১৭’, ‘ওয়ানস আপন আ টাইম ইন হলিউড’, ‘প্যারাসাইট’ ছবিগুলো। আর সেরা পরিচালকের তালিকায় রয়েছেন মার্টিন স্করসিস (দ্য আইরিশম্যান), টোড ফিলিপস (জোকার), স্যাম মেন্ডিস (১৯১৭), কোয়েন্টিন টারান্টিনো (ওয়ানস আপন আ টাইম ইন হলিউড), বং জুন হো (প্যারাসাইট)। সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন অ্যান্টোনিও ব্যান্ডেরাস (পেইন অ্যান্ড গ্লোরি), লিওনার্দো ডি ক্যাপ্রিও (ওয়ানস আপন আ টাইম ইন হলিউড), অ্যাডাম ড্রাইভার (ম্যারেজ স্টোরি), জোয়াকুইন ফোনিক্স (জোকার), জোনাথান প্রাইস (দ্য টু পোপস)। অস্কারে এবার সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন সিন্থিয়া এরিভো (হ্যারিয়েট), স্কারলেট জোহানসন (ম্যারেজ স্টোরি), সিয়োর্স রোনান (লিটল উইমেন), শার্লিজ থেরন (বোম্বশেল), রেনে জেলওয়েগার (জুডি)। সেরা সহ-অভিনেতার মনোনয়ন পেয়েছেন টম হ্যাঙ্কস (আ বিউটিফুল ডে ইন নেইবরহুড), অ্যান্থোনি হপকিংস (দ্য টু পোপস), আল পাচিনো (দ্য আইরিশম্যান), জো পেসি (দ্য আইরিশম্যান) ও ব্র্যাড পিট (ওয়ানস আপন আ টাইম ইন হলিউড)।  এছাড়া সেরা সহ-অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন ক্যাথি বেইটস (রিচার্ড জুয়েল), লরা ডার্ন (ম্যারিজ স্টোরি), স্কারলেট জোহানসন (জো জো র‌্যাবিট), ফ্লোরেন্স পিউ (লিটল ওমেন) ও মার্গট রবি (বোম্বশেল)। এদিকে ৯২তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের অভিনয় ও পরিচালনা বিভাগে মনোনয়ন পাওয়া সবাইকে একটি করে ব্যাগ উপহার দেয়া হবে। এতে থাকবে ৮৫ লাখ টাকারও বেশি মূল্যের জিনিসপত্র। লস অ্যাঞ্জেলেস ভিত্তিক ডিসটিঙ্কটিভ অ্যাসেটস এসব গুডি ব্যাগ পাঠাবে। দুই দশক ধরে দায়িত্বটি পালন করছে এই বিপণন সংস্থা। আমেরিকান মিডিয়া ওয়েবসাইট সিনেট খবরটি প্রকাশ করেছে। সবাই ব্যাগের ভেতর পাবেন মিলিয়নার ক্রিস্টাল কানের দুল, হলোটিপসের ২৪ ক্যারেট সোনায় মোড়া একটি ভেপ কলম ও সিনিক এক্লিপস জাহাজে ১২ দিন ভ্রমণের টিকিট। ব্যাগে আরো থাকছে কোডা সিগনেচারের গাঁজামিশ্রিত চকোলেট, হটসি টটসি হাউসের বানানো ২৪ ক্যারেট সোনায় মোড়া রয়েল চাকরা বাথ বোম, ব্রাজিলিয়ান বেগুনি বালি ও নারিকেলের দুধ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

আজ ৯২তম অস্কার আসর

আপডেট টাইম : ০৯:৩২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০