ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

খোলামেলা পোশাকে ট্রল সোনম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৭:০৮ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০
  • ২৭৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বলিউড অভিনেত্রী সোনম কাপুরের ফ্যাশন সবসময়ই আলোচনার বিষয়। পোশাক, মেক-আপ, হেয়ার  স্টাইল, গয়না- সব মিলিয়ে  সোনমের সাজ বরাবরই অন্যদের থেকে আলাদা। ফ্যাশন দুনিয়ায় নিজেকে আপ-টু- ডেট রাখেন অভিনেত্রী। তবে ট্রল তো আর পিছু ছাড়ে না। সম্প্রতি তার একটি খোলামেলা পোশাক তাকে ট্রলের মুখে  ফেলেছে। নেগেটিভ কমেন্টে ভরে যাচ্ছে তার কমেন্ট বক্স। শুক্রবারই মুক্তি পাচ্ছে আদিত্য রায় কাপুর ও দিশা পাটানি অভিনীত ‘মালাং’। আর সেই ছবির স্ক্রিনিং-এ উপস্থিত ছিলেন ক্যাটরিনা কাইফ, হিনা খান, নোরা ফাতেহিসহ বলিউডের একগুচ্ছ তারকা।

ছবিতে রয়েছেন অনিল কাপুরও। তাই স্ক্রিনিং-এ উপস্থিত ছিলেন তার মেয়ে সোনম কাপুর। অন্যান্য অনুষ্ঠানের মত এদিনের সন্ধেতেও নজর  কেড়েছেন ‘নীরজা’ অভিনেত্রী। খোলামেলা কালো গাউন পড়ে হাজির হন তিনি। খোলা চুল, হালকা গয়না। বাবা অনিল কাপুরের সঙ্গে দাঁড়িয়ে ছবি তুললেন তিনি। আর তাতেই বয়ে  গেল কমেন্টের ঝড়। কেউ লিখেছেন, এরকম  পোশাক পরে কেউ বাবার সামনে দাঁড়াতে পারে? এদের কি একটুও লজ্জা নেই! আবার কেউ লিখেছেন, কীভাবে কেউ নিজের বাবার সামনে এভাবে নিজের শরীর দেখাতে পারে? অনেকেই আবার সোনমের পক্ষে কথা বলেছেন। ফ্যাশনটা বোঝা যে সবার কাজ নয় সেটাও কড়া ভাষায় বুঝিয়ে দিয়েছেন সোনমের ভক্তরা। তবে এত আলোচনা-সমালোচনার বিপরীতে কোন মন্তব্য করেননি সোনম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

খোলামেলা পোশাকে ট্রল সোনম

আপডেট টাইম : ০২:৪৭:০৮ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০